মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী অসহায় শিক্ষার্থীর পাশে মানবিক সহায়তা সাংবাদিকদের ঐক্যবদ্ধ হলেই নির্যাতন বন্ধ করা সম্ভব — সভাপতি ঢাকা প্রেসক্লাব  ভূমি দস্যুদের বিরুদ্ধে অনুসন্ধান ও সংবাদ প্রকাশ করায়,  সাংবাদিকদের ওপর হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবি

কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু

বিশেষ প্রতিনিধি : / ৩৭ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ‘কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের প্রয়াত এমপি মোজাম্মেল হকের জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু। একই সঙ্গে দলটির নাটোর জেলা কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে অকুতোভয় রাজনৈতিক কর্মী ও সাবেক সেনাসদস্য মো. রফিকুল ইসলামকে। কেন্দ্রীয় নীতিনির্ধারণী মহলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজশাহী বিভাগের নাটোর জেলার বড়াইগ্রাম ও গুরুদাসপুর অঞ্চলের তৃণমূল নেতাকর্মীরা। স্থানীয় নেতাকর্মীদের মতে, ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুর উচ্চশিক্ষা ও রাজনৈতিক দূরদর্শিতার যথাযথ মূল্যায়নে কেন্দ্রীয় নেতৃত্বের এই পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী। তারা আশা প্রকাশ করেছেন, ব্যারিস্টার রঞ্জুর নেতৃত্বে রাজশাহী বিভাগে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।
​অন্যদিকে, জেলা কমিটির নতুন সদস্য মো. রফিকুল ইসলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত একজন পরীক্ষিত কর্মী হিসেবে পরিচিত। দীর্ঘকাল ধরে দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে রাজপথে সরব থাকা রফিকুল ইসলাম বিগত ২৮ অক্টোবরের আন্দোলনসহ নানা কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দলের প্রতি তার অবিচল নিষ্ঠা স্থানীয়ভাবে বেশ প্রশংসিত। দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মো. রফিকুল ইসলাম বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দলের জন্য কাজ করে যাওয়াই আমার লক্ষ্য। ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু সাহেবকে বিভাগীয় প্রধান এবং আমাকে জেলা কমিটির সদস্য করায় আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের এই সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা নিষ্ঠার সাথে কাজ করে যাবো।”
​রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু এবং মো. রফিকুল ইসলামের মতো নিবেদিতপ্রাণ ব্যক্তিদের মূল্যায়নের ফলে অত্র অঞ্চলে দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে। এদিকে, দায়িত্বপ্রাপ্ত এই দুই নেতাকে ‘ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর