সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

কলাপাড়া সাংবাদিক ফোরামের সাথে ওসি মোঃ জুয়েল ইসলাম’র মতবিনিময় সভা

কলাপাড়া প্রতিনিধিঃ / ২০৬ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

কলাপাড়া সাংবাদিক ফোরামের সাথে সদ্য যোগদান করা কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল ইসলাম এর সাথে মতবিনিময় করেছেন। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ওসি মোঃ জুয়েল ইসলাম এর সভাপতিত্বে¡ অনুষ্ঠিত মতবিনিময় সভাটি সঞ্চালনায় ছিলেন এস আই মো: জহির ইসলাম। কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি এডভোকেট জেড এম কাওছার, সাবেক সভাপতি মাওলানা আসাদুজ্জামান ইউসুফ, মো: নুরুল আমিন, সহ-সভাপতি খাইরুল কবির তালুকদার, সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এস এম ইলিয়াস জাবেদ, সদস্য ফোরকান তালুকদার, ফখরুল আলম, মুফতি রাশেদ আরাফাত প্রমুখ বক্তব্য রাখেন।এলাকার আইন শৃর্ংখলা পরিস্থিতির উন্নয়ন, সাধারণ মানুষকে আইনী সহায়তা প্রদান, মাদক প্রতিরোধ, অপরাধ দমন প্রভৃতি বিষয়ে পুলিশ ও সাংবাদিকদের ভূমিকা সম্পর্কে সভায় আলোচনা হয়। এ সময় ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, আমার সামর্থের সবটুক শক্তি দিয়ে কলাপাড়ার মানুষের সেবা করার মানসিকতা নিয়েই আমি এখানে যোগদান করেছি। আপনাদের সহযোগিতা পেলে অল্প দিনের মধ্যেই আপনারা পরিবর্তন দেখতে পাবেন। পুলিশের উপর মানুষের আস্থা আবারও ফিরে আসবে। তিনি আরও বলেন, আমার দায়িত্ব সব সময় আমার বিবেককে নাড়া দেয়। মানুষ যতক্ষন পর্যন্ত শান্তিতে ঘুমাতে না পারে ততক্ষন পর্যন্ত আমি ঘুমাতে পারি না। তিনি বলেন, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। নামাজের মধ্যেই আমি আল্লাহর সাহায্য চাই। আল্লাহ’র সাহার্য্য ছাড়া মানুষ মানুষ কখনও ভালো কিছু করতে পারে না। এটা আমার বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর