বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ / ২৯৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল খলিফা (৩৫) কে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ইউনিয়নের বাবলাতলা বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।আহত সাইফুল খলিফা ধুলাসার ইউনিয়নের অনন্তপাড়া গ্রামের দেলোয়ার খলিফার ছেলে। তিনি অভিযোগ করে বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়ার সঙ্গে তার টাকা লেনদেন রয়েছে। সেই টাকা চাইতে গেলে বাদশা মিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ূন কবিরসহ সিদ্দিক, অলিউল্লাহ ও আরও ৫–৭ জনকে ডেকে এনে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়। এতে তার গলায় তিনটি, চোখের নিচে চারটি ও রানে চারটি সেলাই দিতে হয়েছে বলে জানান তিনি।তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ূন কবির বলেন, বাদশার কাছে এক লাখ টাকা চাওয়ার বিষয়টি নিয়ে সাইফুল তার কাছে অভিযোগ করেন। বিষয়টি জানতে চাইলে সাইফুল উত্তেজিত হয়ে পড়েন এবং স্থানীয়দের সঙ্গে হাতাহাতি হয়। একপর্যায়ে তিনি পড়ে গিয়ে আঘাত পান। তাকে কেউ কুপিয়ে জখম করেনি বলে দাবি করেন তিনি।এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহব্বত খান বলেন, ঘটনাটি জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৩৫ বছরের চাকরি জীবন শেষে নাইটগার্ড আব্দুল মন্নান ফরাজীকে সংবর্ধনা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নাইটগার্ড আব্দুল মন্নান ফরাজী (৫৯) তার দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবন শেষে অবসর গ্রহণ করেছেন। তিনি গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে চাকরি জীবন শেষ করেন।আব্দুল মন্নান ফরাজীর বাড়ি কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাড়িপাড়া গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ের জনক।তার দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে বিদ্যালয় সংলগ্ন ব্যবসায়ীদের উদ্যোগে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক সুমন চন্দ্র রায়, সুভাষচন্দ্র বিশ্বাস, গিয়াস উদ্দিন, মিলেনেন্দু ও নুরুল হক। এছাড়াও লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, স্থানীয় ব্যবসায়ী মোঃ সুলতান গাজী, মোঃ মিঠু মৃধা, রফিক মৃধা, মোঃ ফারুক মোল্লা এবং খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী আমিনুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, আব্দুল মন্নান ফরাজী দীর্ঘ সময় ধরে বিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবন বিদ্যালয় পরিবারের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। সংবর্ধনা অনুষ্ঠানে তার সুস্বাস্থ্য ও শান্তিময় অবসর জীবনের জন্য দোয়া কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর