রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কলাপাড়ায় মিথ্যা মামলাসহ চুরি ডাকাতি ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ / ১৩১ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

তাতী লীগের সাধারণ সম্পাদক সজীব তালুকদার কর্তৃক মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ, চুরি ডাকাতি ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগীসহ এলাকাবাসী। বৃহস্পতিবার শেষ বিকেলে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতি বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নৈশপ্রহরী হাফেজ সোলায়মান, ভুক্তভোগী জুলহাস, লাভলী বেগম, আজিজুর রহমান, বানাতিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডাক্তার রুহুল আমিন, ইউনিয়ন যুবদল সভাপতি ইব্রাহিম, লালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার আলমগীর হোসেন প্রমূখ। বক্তারা বলেন, ১৬ই ফেব্রæয়ারি রাতে জুলহাসের বাড়ির চোরাই মাল সহ এলাকার চিহ্নিত দুর্র্ধষ চোর সজীব তালুকদারকে হাতেনাতে আটক করে গনধোলাই দিয়ে নৈশপ্রহরীর মাধ্যমে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় জামিন নিয়ে এলাকায় এসে ক্ষতিগ্রস্ত জুলহাস সহ এলাকার কয়েকজনের নামে মিথ্যা মামলা করে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে।এ বিষয় অভিযুক্ত সজীব তালুকদার বলেন, আমি আওয়ামী লীগ করি। তাতী লীগের সাধারণ সম্পাদক। বিগত দিনে আন্দোলন সংগ্রাম বিভিন্ন কর্মসূচিতে অগ্রণী ভূমিকা রাখায়, একটি রাজনৈতিক দল ক্ষিপ্ত হয়ে আমাকে ষড়যন্ত্রমূলকভাবে চোর হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছে। আমাকে অত্যাচার নির্যাতনসহ নানাভাবে হয়রানি করছে।

কলাপাড়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) কমিটি অনুমোদন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।বুধবার (২৬ ফেব্রুয়ারি) ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানকে আহবায়ক এবং মোঃ মাহবুব হোসেন (মাহিন) কে সদস্য সচিব করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কলাপাড়া উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়।পটুয়াখালী জেলা ডিইএব এর সহ-সভাপতি মোঃ মশিউর রহমানের সুপারিশক্রমে জেলা ডিইএব এর সভাপতি প্রকৌশলী সৈয়দ রাশেদুল হাসান রেজা ও সাধারণ সম্পাদক মোঃ সেয়েব মাহমুদ এ কমিটি অনুমোদন করেন।এ কমিটি আগামী দিনগুলিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত উন্নয়ন এবং কলাপাড়া উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর