সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

কলাপাড়ায় মাদকাসক্তের অত্যাচার, বাবা-মা ও এলাকাবাসীর বিচার দাবি

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া প্রতিনিধিঃ / ২৬৯ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামে মাদকাসক্ত আক্কাস আকনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবা-মা ও এলাকাবাসী বিচার দাবি করেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গ্রামের নিজ বাড়ির সামনে এলাকাবাসী একত্রিত হয়ে এ দাবি জানান। ভুক্তভোগী বাবা মোঃ মোশাররফ আকন ও মা মাইনুর বেগম অভিযোগ করেন, আক্কাস আকন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য সে প্রায়ই তাদের ওপর হামলা চালায়, ঘরবাড়ি ভাঙচুর করে এবং শারীরিক নির্যাতন করে। এলাকাবাসী প্রতিবাদ করলে তাদের সঙ্গেও খারাপ আচরণ করা হয় বলে অভিযোগ ওঠে।স্বজন ও স্থানীয়রা জানান, সম্প্রতি আক্কাস আকন বাবা-মায়ের কাছে টাকা দাবি করে। টাকা না পেয়ে বাড়ির গাছপালা কুপিয়ে নষ্ট করে, ঘরবাড়ি ভাঙচুর ও তছনছ করে এবং ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে বাবা-মাকে মারধর করে রক্তাক্ত জখম করে। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।এ সময় বক্তব্য দেন মোঃ জহির চৌকিদার, মোঃ শানু ফকির, নুর জামান ফকির ও মোঃ মহসিন তালুকদারসহ স্থানীয়রা। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, আক্কাস আকন জামিনে মুক্ত হয়ে ফের পরিবার ও এলাকাবাসীর ওপর হামলা চালাতে পারে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর