মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী অসহায় শিক্ষার্থীর পাশে মানবিক সহায়তা

কলাপাড়ায় জাকের পার্টির জনসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ / ৬৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

পটুয়াখালী-৪ আসনে জাকের পার্টি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে কলাপাড়ায় জাকের পার্টির উদ্যোগে জনসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন জাকের পার্টি পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির।জাকের পার্টি কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি মো. খলিল মৃধার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ছাত্র ফ্রন্ট পটুয়াখালী জেলা সভাপতি রাহাত হাওলাদার, বাস্তুহারা ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল রশিদ এবং ছাত্র ফ্রন্ট নেতা পারভেজ সিকদার প্রমুখ।সভায় প্রধান অতিথি বলেন, “দেশ স্বাধীন হয়েছে কিন্তু মানুষ এখনও মুক্ত নয়। ২৪’র গণঅভ্যুত্থানের পরও দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। কবর থেকে মৃতদেহ তোলা ও পুড়িয়ে ফেলার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটছে-এটাই কি সেই স্বাধীনতা, যার জন্য ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছিল?”তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান এবং গোলাপ ফুল প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।সভা শেষে পৌর শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর