মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কলাপাড়ায় চেতনা নাশক খাইয়ে চুরি লুটপাট চক্রের দুই হোতাকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ

রিপোর্টারের নাম / ৯৯ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় চেতনানাশক খাইয়ে অচেতন করে ঘরের মালামাল, টাকাপয়সা, স্বর্ণালংকার লুটে নেওয়া চক্রের দুই হোতাকে স্থানীয়রা পাকড়াও করে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করেছে। এরা হলো সজিব তালুকদার (৩৫) ও সবুজ সিকদার (৩৫)। সোমবার সকাল ৯ টার দিকে এদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামের জুলহাস হাওলাদারের বসতঘরে ঢুকে মালামাল চুরি করার সময় এক জনকে পাকড়াও করা হয়।
স্থানীয় চৌকিদার সোহাগ মিয়া জানান, প্রথমে এ চক্রের সজিবকে ধরা হয়। তার ভাষ্যমতে পরে সকালে সবুজ কে আটক করা হয়। চোর চক্রের মূল হোতা সজিবের পাল্টা আক্রমণে বাড়ির মালিক জুলহাস ও তার ছেলে ইসা আহত হয়েছে। সজিবের কাছ থেকে একটি ব্যাগে পাউডার জাতীয় কিছু উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম জানান, এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর