সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

কলাপাড়ায় ঘূর্নিঝড়ের আগাম প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ / ১৫৫ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

পটুয়াখালীর কলাপাড়ায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচীর (WFP) এবং সুশীলন এর যৌথ উদ্যোগে ঘূর্নিঝড়ের আগাম প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।রোববার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া আল আমিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় ও জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচী, বাস্তবায়ন সহযোগী সংস্থা সুশীলন এর যৌথ উদ্যোগে এবং স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় Shock Responsive Social Protection (SRSP) & Cyclone Anticipatory Action (CAA)-WFP Programme in Southwestern Bangladesh প্রকল্পের আওতায় ঘূর্ণিদড়ের আগাম প্রস্তুতি বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার চম্পাপুর ইউনিয়ান দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ঘূর্নিঝড় পূর্বাভাস ভিত্তিক সাড়া দান ব্যবস্থাপনা বিষয়ক মাঠমহড়া “সাগর পাড়ের জীবন যুদ্ধ” ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম বাবুলের সভাপতিত্বে এ মাঠ মহড়ায় স্থানীয়, সিপিপি সহ এলাকার সাধারন মানুষ মাঠ মহড়া উপভোগ করেন। মাঠ মহড়া উপভোগ করে এলাকার মানুষ দুর্যোগ মোকাবেলায় সক্ষম হবেন এবং জীবন ও সম্পদের ক্ষতি অনেক কময়ে আনতে পারবেন বলে অংশগ্রহনকারীরা মনে করেন। সুশীলন এর উপজেলা সমন্বয়কারী রেজাউল কবীর অনুষ্ঠান সঞ্চালনা করেন।

কলাপাড়ায় উপজেলা সমবায় অফিসার কে ঘুষ না দেওয়ায় মিথ্যা প্রতিবেদনের অভিযোগ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়ায় আদালতে মিথ্যা প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে উপজেলা সমবায় অফিসার মো: আব্বাস আলী’র বিরুদ্ধ। এ ঘটনায় মামলার বাদী মো: আ: রহমান মৃধা বাদী হয়ে কলাপাড়া উপজেলা সমবায় অফিসার মো: আব্বাস আলী কে আসামি করে কলাপাড়া উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলাটি দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তের আদেশ দিয়েছেন।মামলার বাদী উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের রসুলপুর, রমজানপুর গ্রামের মো: মুনসুর আলী মৃধা’র ছেলে আ: রহমান মৃধা উল্লেখ করেন, কলাপাড়া উপজেলা সমবায় অফিসার মো: আব্বাস আলী সরকারী চাকুরী বিধি লঙ্ঘন করে স্বীয় পদে কর্মরত আছেন। নিয়মিত সময়ে অফিসে না আসা, ঘন্টার পর ঘন্টা সেবাপ্রার্থী মানুষদেরকে অহেতুক বসিয়া রাখা, নিজের পদমর্যাদাকে দাম্ভিকতা ও রক্তচক্ষু প্রদর্শন করে সেবাপ্রার্থী জনসাধারনকে হেয় প্রতিপন্ন করছে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।আরো উল্লেখ করেন, আমি এক জন মসজিদের ইমাম, বর্তমানে মুন্সিগঞ্জ আসি, আমি বিগত ইং বিজ্ঞ আদালতে ইং ২৯/৪/২০২৪ তারিখ ২জনকে আসামী করে সি.আর ৫৯২/২৪ ধারা ৪০৬/৪২০/৫০৬ (।।) ধারায় মামলা আনায়ন করলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে কলাপাড়া উপজেলা সমবায় অফিসারকে তদন্তের জন্য নির্দেশ প্রদান করেন। অত্র মামলার নথি প্রাপ্ত হয়ে উক্ত সি.আর ৫৯২/২৪নং মামলার আসামীদের দ্বারা প্রভাবিত হয়ে মোটা অংকের উৎকোচ গ্রহণ করে আর্থিকভাবে সুবিধা ভোগ করে আমার উক্ত ৫৯২/২৪নং মামলার সঠিক তদন্ত না করে তদন্তের বাহানা, সরেজমিনে তদন্ত না করে দায়সাড়াভাবে কাগজে কলমে ইং ২৩/৬/২০২৪ তারিখ আমাকে প্রয়োজনীয় কাগজপত্র সহ তার কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করলে আমি ধার্য্য তারিখ প্রয়োজনীয় কাগজপত্র ও সাক্ষীদেরকে নিয়ে হাজির হইলে উক্ত সি,আর কার্ড নং- ৫৯২/২৪নং মামলার আসামীরা হাজির না হইলে অত্র আসামী পূনরায় ৩০/৭/২০২৪ তারিখ আমাকে প্রয়োজনীয় কাগজপত্র সহ তাহার কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করে, ২৪/১০/২০২৪ তারিখ আমি কতিপয় সাক্ষীদেরকে নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সহ আসামীর অফিসকক্ষে হাজির হই। কলাপাড়া উপজেলা সমবায় অফিসার মো: আব্বাস আলী আমার কাছে নগদ এক লক্ষ টাকা ঘুষ দাবী করে, তার দাবিকৃত টাকা দিতে পারলে আমার পক্ষে তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করবে। আমি অত্র ন্যায়ত কাগজপত্র পর্যালোচনা করে সঠিকভাবে তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দেয়ার জন্য অনুরোধ করলে অত্র কলাপাড়া উপজেলা সমবায় অফিসার আমার সহিত অসদআচরণ এবং গালমন্দ দিয়ে সাক্ষীদের মোকাবেলা আমাকে তার অফিস থেকে তাড়িয়ে দেয়। এবং হুমকি দিয়ে বলে তার দাবিকৃত এক লক্ষ টাকা দিতে না পারলে বিজ্ঞ আদালতে আমার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। আমি উক্ত বিষয় আমার নিয়োজিত বিজ্ঞ আইনজীবীকে অবহিত করি, আমার নিয়োজিত বিজ্ঞ আইনজীবী তদন্ত কর্মকর্তাকে মোবাইল ফোনের মাধ্যমে সুষ্ঠু ও ন্যায়ত: উক্ত সি,আর ৫৯২/২৪নং মামলার তদন্তের দাবী জানান, আজ কাল বলে দীর্ঘ ৬ মাস যাবত বাদীর কাগজপত্র পর্যালোচনা ও সাক্ষী প্রমান গ্রহণ না করে টাকা ঘুষের দাবীতে বাদীকে ঘুরাচ্ছে বলে মামলায় উল্লেখ করেন।এ বিষয়ে মামার আসামি কলাপাড়া উপজেলা সমবায় অফিসার মো: আব্বাস আলী বলেন, সঠিক তদন্ত করে প্রতিবেদন আদালতে জমা দিয়েছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর