রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কলকাতা সহ শহীদ ক্ষুদিরাম বসুর ১১৭ তম বলিদান দিবস উদযাপন ,

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ২৪৯ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

রবিবার।পশ্চিম মেদিনীপুরের কেশপুরে, বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৭ তম আত্ম বলিদান দিবস পালিত হলো নিজ জেলার বাসভূমীতে, পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত মোহনী গ্রামে,

ভারতবর্ষের স্বাধীনতার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উদযাপন এবং শহীদ ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তিতে মাল্যদান করেন। পশ্চিমবঙ্গ রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে শহীদ ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস এর আয়োজন করা হয়। পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তর ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে, ক্ষুদিরাম বসুর জন্মস্থানে আয়োজন হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে বিপ্লবী বীর শহীদ ক্ষুদিরামকে স্মরণ করেন।

অন্যান্য বৎসরের ন্যায় এ বছরও বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনের আধিকারিকরা।

উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা এবং জেলা ও ব্লক আধিকারিকেরা,

ক্ষুদিরাম বসুর উদ্দেশ্যে শিউলি সাহা বলেন, পরাধীন দেশকে স্বাধীন করতে গিয়ে ,বীর বিপ্লবী যেভাবে তার জীবনকে দেশমাতৃকার চরণে উৎসর্গ করেছেন তা আমরা চিরস্মরণীয় হয়ে থাকবো। আগামী দিনেও শহীদ ক্ষুদিরাম বসুকে অনুসরণ করে আমাদের যুব সমাজকে এগিয়ে এসে দেশমাতৃকাকে রক্ষা করতে হবে।
আজ এই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত বহু ছাত্র-ছাত্রী এবং এলাকার বীর যোদ্ধারা ও বিপ্লবী
মানুষেরা, বেজে উঠে বীর যোদ্ধা স্মরণে দেশাত্মবোধক গান। শুধু তার জন্ম ভিটেতেই আত্ম বলিদান দিবস পালন হয়নি, কলকাতা সহ সারাদেশে তাকে আজ স্মরণ করেছেন এলাকার মানুষ।

রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর