রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে ও প্রেস ক্লাব প্রাঙ্গণে, বর্ষশেষে গ্ৰামীন কৃষ্টি উৎসব ২০২৪,

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ২০৬ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

সোমবার, কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায়, প্রেস ক্লাব প্রাঙ্গণে , বর্ষশেষে গ্ৰামীন কৃষ্টি উৎসব ২০২৪ এর আয়োজন করা হয়, এর শুভ সূচনা হয় ২৩শে ডিসেম্বর এবং শেষ হয় ২৯শে ডিসেম্বর। এই মেলা চলে প্রতিদিন দুপুর থেকে রাত নয়টা পর্যন্ত। প্রতিদিন থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ,প্রাইজ বিতরণ অনুষ্ঠান।

মেলায় অংশগ্রহণ করেন বিভিন্ন জেলার কারুশিল্পীরা তাহাদের হাতের তৈরী জিনিস ও খাবার নিয়ে। নকশী কাঁথার সামগ্ৰী, পাট ও টেরাকোটার গহনা, পটচিত্র, মিনাকরা গহনা, কাঠের পুতুল চেয়ার টেবিল, মাদুরের কাজ, গামছা খাদি দ্রব্য সামগ্রী, বাটিক কাজের জিনিষ, জয়নাগরের মোয়া, সুন্দর বনের মধু থেকে নানা সামগ্রীর জিনিস।

বিশেষ আকর্ষণ ছিল, জৈব উদ্ভিদ ও ফসল সামগ্ৰী।

প্রতিদিন মঞ্চে উপস্থিত ছিলেন, বিভিন্ন জেলার শিল্পীরা, মঞ্চে তাদের গান ও নৃত্যের মধ্য দিয়ে দর্শকদের আনন্দে ভরিয়ে তুললেন। এই অনুষ্ঠান প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত চলতে থাকে, অনুষ্ঠান দেখার জন্য সকলের প্রবেশ অবাধ ছিলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, ঝাড়গ্রামের ঝুমুর গান, পুরুলিয়ার ছৌ নৃত্য, নদীয়ার ফকিরি গান, উঃ চব্বিশ পরগনা র ভাটিয়ালি গান, মুর্শিদাবাদের কবিগান, দার্জিলিং এর মারুশি নৃত্য, কোচবিহারের ভাওয়ায়ি গান, বীরভূম এর বাউল গান, আলিপুরদুয়ার এর বাগপা নৃত্য, হুগলীর রায় বেশে সহ অন্যান্য শিল্পীরা,

যাহারা এই মেলায় অংশগ্রহণ করেছিলেন, শিল্পী থেকে বিক্রেতারা, একটা কথায় জানান উদ্যোগতাদের, এই রকম একটা মেলায় ও অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ায় আমরা কৃতজ্ঞ, প্রেস ক্লাবের মধ্যে এই ধরনের আয়োজন করার জন্য, কৃতজ্ঞ পশ্চিমবঙ্গ সরকারের কাছে সহযোগিতা করার জন্য, কৃতজ্ঞ আগত সকল মেলা প্রেমীদের কাছে, যাহারা মেলায় এসে কেনাকাটা করেছেন এবং মেলাকে আলোকিত করে রেখেছিলেন,
সুন্দর অনুষ্ঠান শেষ হয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং সকলের উপস্থিতিতে।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, (পশ্চিমবঙ্গ)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর