মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস 

কলকাতা নজরুল মঞ্চে উদযাপিত হলো স্নান যাত্রা।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ২৮৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

শনিবার, সকাল থেকেই শুরু হয়েছে কলকাতা ইসকন মন্দিরে জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবী স্নানযাত্রার আয়োজন।অগণিত ভক্তরা বিভিন্ন জেলা থেকে এসে উপস্থিত হয়েছেন মন্দিরে, সকলের মুখে একটি জয় ধ্বনি, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। আর সাথে সাথে বেজে উঠে খোল ও খঞ্জনি র বোল, রিতি মেনে পূজার পর, গাড়ি করে জগন্নাথ, বলদেব সুভদ্রা কে নিয়ে রওনা হয়, স্নানযাত্রার উদ্দেশ্যে নজরুল মঞ্চে।একইভাবে যখন পুরীর জগন্নাথ মন্দিরে স্নান যাত্রা পালন করে, রীতিনীতি মেনে, ঠিক, নবদ্বীপ থেকে শুরু করে, কলকাতার ইসকন এবং অন্যান্য জেলার মন্দিরেও এই দিনেই হয় স্নান যাত্রা পালন।

কলকাতা ইসকন মন্দিরে জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর জন্য স্নান যাত্রার আয়োজন করা হয় কলকাতা রবীন্দ্র সরোবর সংলগ্ন নজরুল মঞ্চে, এবারে ইসকনের তরফ থেকে স্থান পরিবর্তন করা হয়। ঠিক বিকেল পাঁচটায় শুরু হয় জগন্নাথ বল দেব শুভদ্রা কে স্নান করানো। জানা যায় এই দিন নাকি একশো আট কলসি জ্বর নিয়ে স্নান করাতে হয়। যাহার ফলে জগন্নাথ বলদ ও সুভদ্রার জ্বর আসে, ১৪ দিন ধরে জ্বরে পড়ে থাকেন, তাদের চিকিৎসা চলে, তারপর রথযাত্রার দিন সুস্থ হয়ে তারা মাসির বাড়ি রওনা দেন বলে জানা যায়।,

সংক্ষিপ্ত ভাবে জানতে গিয়ে বলেন, জগন্নাথ সবার মধ্যে রয়েছে, একটা কথা জানা যায় কোন দেবতা সিংহাসন ছেড়ে আসে না কিন্তু আমাদের জগন্নাথ বলদের সুভদ্রা, এই দিনে সিংহাসন ছেড়ে আলাদা ভাবে স্নান করতে বেরান, সেই দিনটি হল আজ, তাই আমরা আজকে স্নান যাত্রা উদযাপন করছি, এবং প্রভুর বিভিন্ন আচার অনুষ্ঠান মেনে পুজো করছি। আমরা রাত সাড়ে আটটায় আরতীর আয়োজন রেখেছি।

আর সকলকে ও সকল ভক্তদেরকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আমাদের প্রতি বছর যেখানে রথযাত্রা উৎসব পালিত হয়, সবাই যেন উপস্থিত হয়, এবং আমাদের যারা মিডিয়া বন্ধু তারাও যেন একইভাবে আমাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়ান, মহাপ্রভুর প্রচার দিকে দিকে যেন ছড়িয়ে দেন, আর সকল কে বলব আমাদের মেলা প্রাঙ্গন থেকে যেন সবাই প্রভুর ভোগ গ্রহণ করেন।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস কলকাতা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর