মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

কর্মসংস্থান সৃষ্টিকে আমরা সবচেয়ে গুরুত্ব দেব: মনোনয়নপত্র জমা দিয়ে মির্জা ফখরুল

নিজস্ব সংবাদদাতা: / ২৮৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষের টেকসই উন্নয়ন ও স্বচ্ছল জীবনের জন্য কর্মসংস্থান সৃষ্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই খাতেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।সোমবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঠাকুরগাঁও-১ আসনে তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দাখিল করেন তিনি।মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের মধ্য দিয়ে দেশের মানুষ আবার ভোটাধিকার ফিরে পেয়েছে। আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই গণতান্ত্রিক ধারারই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ঠাকুরগাঁও-১ আসনে তাকে পুনরায় মনোনয়ন দেওয়ায় তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। একই সঙ্গে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তিনি বলেন, জনগণের সেবা করার আরেকটি সুযোগ পাওয়াটা তার জন্য বড় দায়িত্ব।মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, সামাজিক পরিবেশের উন্নতি, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি। পাশাপাশি এলাকার কৃষকদের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর কার্যকর সমাধানে উদ্যোগ নেওয়ার কথাও জানান।তিনি বলেন, “এই অঞ্চলের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আগেও আমি কাজ করার সুযোগ পেয়েছি। এবারও আমি আশা করি, আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আপনাদের দোয়া ও সহযোগিতায় যেন জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারি—এই কামনাই করি।”
শেষে তিনি দেশবাসী ও ঠাকুরগাঁওবাসীর কাছে দোয়া কামনা করেন, যাতে ভবিষ্যতে দায়িত্ব পেলে জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর