সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

কথা দিয়ে কথা রাখলেন  অভিনেতা ও সাংসদ দেব

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ৩০৬ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

রবিবার,কথা দিয়েছিলেন ভোটের আগে অভিনেতা দেব, যত ভোটে জিতবেন , ততগুলি বৃক্ষরোপণ করবেন,কথা মতো শুরু হলো আজ থেকে বৃক্ষরোপণ,

কথামতো নিজের ঘাটাল লোকসভা কেন্দ্র বৃক্ষরোপণের কাজ শুরু করলেন দীপক অধিকারী, প্রাথমিক ভাবে তিনি নিজের লোকসভা কেন্দ্রে প্রায় দু’লক্ষ গাছ লাগাবেন।

প্রসঙ্গত ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে গিয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, তিনি যত ভোট পাবেন , তত গাছ লাগাবেন। তার লোকসভার ও সাতটি বিধানসভা এলাকায়, নির্বাচনে জয়লাভ হওয়ার আগেই, দেব এর তরফে গাছের চারা কেনার জন্য নার্সারীতে বরাত দেওয়ার কাজ শুরু করে দিয়েছিলেন তৃণমূল নেতৃত্বরা। দেব ভোট পেয়েছেন ৮ লক্ষ ৪১ হাজার ১৯৫ টি, বিজেপি থেকে তার ব্যবধান রয়েছে ১ লক্ষ ৮২ ,৮৬৮ টি, প্রকাশিত হয়েছে, পাঁচ দিন হয়ে গিয়েছে, এবার নিজের এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী শুরু করলেন দেব।

প্রথমে তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রের সবং ব্লকের দেভোগ গ্রাম পঞ্চায়েতের উচিতপুরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন।
এ ব্যাপারে তিনি বলেন ঘাটাল লোকসভায় সাতটি বিধানসভা কেন্দ্রে আজ রবিবার বৃক্ষরোপণ করব প্রথমে সবং এ ৬০০ গাছ বৃক্ষরোপণ করা হয়েছে।এরপর তিনি বলেন আমি প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম, যতগুলো ভোট পাব তত গাছ লাগাবো, তবে জয়ের পর সিদ্ধান্ত বদল করলেন অভিনেতা সাংসদ দেব।

তিনি যতগুলো ভোট পেয়েছেন ততগুলো নয়, বরং যত সংখ্যায় ভোট পড়েছে ঘাটাল লোকসভায় ততগুলি বৃক্ষরোপণ করবেন বলে জানালেন দেব। প্রথম দিনের টার্গেট অনুযায়ী ১০ হাজার গাছ লাগাবেন, ধাপে ধাপে সেই সংখ্যা ১৫ লক্ষ্যে পৌঁচাবে বলে তিনি সাংবাদিকদের জানান।, সঙ্গে উপস্থিত ছিলেন সবং জেলার মন্ত্রী মানস ভূঁইয়া। দেবের সাথে সবং এর বিভিন্ন জায়গায় গাছের চারা লাগানো সহযোগীতা করেন ও দেবকে উৎসাহিত করেন।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর