মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

এ কে আজাদসহ আওয়ামী দোসরদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম ছাত্র–জনতার

ফরিদপুর প্রতিনিধি: / ৩০৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফরিদপুর জেলা কমিটির সাবেক সহসভাপতি ও পতিত সরকারের সাবেক সংসদ সদস্য এ কে আজাদসহ তাঁর সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্র–জনতা। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় ফরিদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেওয়া হয়। ফরিদপুর প্রেস ক্লাবের সহসভাপতি মুরাদ শেখের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই–২৪ গণ–আন্দোলনের অন্যতম সক্রিয় ছাত্রনেতা মেহেদী হাসান, সাইফ খান, ফারহান নাইম, তামজিদ সিওনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই–২৪ আন্দোলনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব মো. সোহেল রানা। তিনি বলেন, সম্প্রতি ফরিদপুরে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন বহিষ্কৃত নেতা এ কে আজাদ। তাঁর নেতৃত্বে অতীতের দোসর ও ‘পেটুয়া’রা আবার সক্রিয় হয়ে উঠেছে, যারা অতীতে ছাত্র–জনতার রক্ত ঝরিয়েছিল।সোহেল রানা অভিযোগ করে বলেন, এ কে আজাদ আওয়ামী লীগের পতনের পরও বিভিন্ন সভা–সমাবেশ ও জনসংযোগের মাধ্যমে দলটিকে পুনঃপ্রতিষ্ঠার অপচেষ্টা চালাচ্ছেন। কিছু দিন আগে তাঁর নেতৃত্বে আওয়ামী লীগের পদধারীরা নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, যা জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ কে আজাদ ও তাঁর সহযোগীদের অবৈধ ও অপসাংবিধানিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় কোনো বিশৃঙ্খলা ঘটলে তার দায় প্রশাসন ও এ কে আজাদকেই নিতে হবে।অন্যদিকে, এ কে আজাদের গাড়িবহরে হামলার ঘটনায় যুবদলকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে গতকাল দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে জেলা ও মহানগর যুবদল।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, গত ১৯ অক্টোবর ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজারে এ কে আজাদের গাড়িবহরে হামলার ঘটনায় যুবদলের কোনো নেতাকর্মী বা ইউনিটের সম্পৃক্ততা নেই। ঘটনাস্থলের ভিডিও ফুটেজেও তা স্পষ্টভাবে দেখা গেছে।জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, এ কে আজাদ উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুবদলকে জড়িয়ে ভিত্তিহীন বক্তব্য দিচ্ছেন, যা যুবদলের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা। তিনি বলেন, ওই দিন স্থানীয় জনতা এ কে আজাদের গাড়িবহরের সঙ্গে থাকা চিহ্নিত সাবেক ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীদের দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং ফ্যাসিবাদবিরোধী স্লোগান দিতে থাকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে এ কে আজাদ স্থান ত্যাগ করতে বাধ্য হন।সংবাদ সম্মেলন শেষে জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রেস ক্লাব থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় জেলা যুবদলের সভাপতি রাজিব হাসান, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এম এম ইউসুফ, সাধারণ সম্পাদক আলী রেজাওয়ান বিশ্বাস তরুণ, সহসভাপতি জাহিদুর রহমান, সহসাধারণ সম্পাদক নাসির খান, কোষাধ্যক্ষ ইলিয়াস মোল্লা, মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক গালিব ইবনে হান্নানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।বক্তারা দাবি জানান, এ কে আজাদ ও তাঁর সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর