মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

এখন জনগণের সঙ্গে ছাত্রদের ঐক্য প্রয়োজন: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

নিজস্ব সংবাদদাতা: / ১৫৯ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করে বলেছেন,শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির মধ্য দিয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এখন নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে জনগণের সঙ্গে ছাত্রদের ঐক্যের মেলবন্ধন প্রয়োজন । শনিবার ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে এক সমাবেশে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলে।ছাত্রদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘গত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। দেশের রাজনীতি-গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল। অসংখ্য ছাত্রকে হত্যা করেছিল। বৈষম্যবিরোধী আন্দোলনে তারা কয়েক হাজার ছাত্রছাত্রীকে হত্যা করেছে। এই আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তারা জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় এবং তারা দেশের সবকিছুকে ধ্বংস করে দেয়। আজ তোমাদের আন্দোলন, একই সঙ্গে জনগণের আন্দোলন—সব মিলিয়ে হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গেছে, তখন আমাদের সামনে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। আজ যেটা প্রয়োজন, তা হচ্ছে ঐক্য। বিশেষ করে জনগণের ঐক্যের সঙ্গে ছাত্রদের ঐক্য।বিগত বছরগুলোতে ছাত্ররা অনেক ত্যাগ শিকার করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব যোগ করেন, ‘তোমরা অনেক মামলা-মোকদ্দমার শিকার হয়েছ। আজ আল্লাহর অশেষ রহমতে আমরা ফ্যাসিবাদমুক্ত হতে পেরেছি। প্রিয় বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। তোমাদের এই ছাত্রদল গঠন করেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের ঘোষণা দিয়ে জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন। পরে ৭ নভেম্বর জনগণ তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল। এরপর তিনি মাত্র চার বছর বেঁচে থাকার সুযোগ পেয়েছিলেন। সেই চার বছরেই তিনি বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন এনেছিলেন। তিনি একদিকে রাজনীতি ও অন্যদিকে অর্থনীতির মৌলিক পরিবর্তন ঘটান।ছাত্রদলের নেতা-কর্মীদের পড়াশোনায় মনযোগী হওয়ার পরামর্শ দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তোমাদের উদ্দেশে একটা কথা বলতে চাই, সবার আগে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে ভালো ফলাফল করতে হবে। নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। সেই সঙ্গে দেশের রাজনৈতিক অবস্থার দিকে লক্ষ্য রাখতে হবে। জাতীয়তাবাদী দলের যে দর্শন, তা জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। আমরা সব সময় এ দেশকে দুর্নীতিমুক্ত করতে চাইব। গণতন্ত্রকে রক্ষা করতে চাইব। মানুষের অধিকারকে রক্ষা করতে চাইব। সংবাদপত্রের স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখব। আজকে অনেক চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই চক্রান্তের কাছে আমরা মাথা নত করব না।মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা দুর্নীতি দূর করে, বৈষম্য দূর করে জনগণের একটা সরকার যেন প্রতিষ্ঠা করতে পারি, জনগণ যেন ভোট দিতে পারে, তার ব্যবস্থা করতে পারি, সেই দিকে এগিয়ে যেতে হবে। ছাত্রদের সব সময় জ্ঞানভিত্তিক চর্চা করতে হবে, জ্ঞানভিত্তিক রাজনীতি করতে হবে। দেশের কল্যাণে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর