মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

এক ঘন্টার বৃষ্টিতে কলকাতা মহানগরী চলাচলের অনুপযোগী ।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ২৩৭ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

মঙ্গলবার, কয়েক দিন ধরে গুমোর গরমের ফলে মাঝে মাঝে কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়। কিন্তু গরম এতটুকু কম নয়।আজ ঠিক দুপুর দুটো নাগাদ হঠাৎ করে কালো মেঘ জমে নামল মুষলধারে বৃষ্টি। রাস্তাঘাট অন্ধকার, টানা এক ঘন্টা বৃষ্টির ফলে ভাসলো কলকাতা। গাড়ি ঘোরায় জ্যামের সৃষ্টি, মানুষজন আটকে পড়েছেন দরকারি কাজে এসে,

কলকাতার বেশ কয়েকটি এলাকায় জল প্লাবিত, এক হাঁটুর উপর কোথাও কোথাও জল জমে আছে আবার কোথাও এক কোমড়, ট্যাক্সিটিকে শুরু করে স্কুটি বাইক জলের জন্য বন্ধ হয়ে গেছে রাস্তার উপর।, স্কুলের ছেলে মেয়েরা আটকে পড়েছেন, এবং যারা কলেজস্ট্রিট বই পাড়ায় বই কিনতে এসেছিলেন তারাও বিপদে পড়েছেন এতটাই জল দেখে, স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের মনে ভয় সৃষ্টি হয়েছে।, কারণ এতটাই জল এবং কলকাতা শহর মানেই সারা রাস্তা গর্তে ভরা, হাই স্কুলের ছেলেমেয়েরাও ভয় পাচ্ছেন কি করে পার হয়ে বাড়ি ফিরবেন, আবার কিছু ছেলে মেয়েদেরকে দেখা গেল এরকম বৃষ্টির ফলে সাঁতার কাটতে।

যে সকল এলাকা জনবহুল সেই সকল এলাকায় জল জমার ফলে মার্কেটের বিক্রেতারা বিপাকে বিশেষ করে কলেজ স্ট্রিটের বই পড়ায়, তাহারা বলেন আজও উন্নতি হলো না, বর্ষা আসলেই আমাদের বহু বই নষ্ট হয়ে যায়। কিন্তু করার কিছু নেই, প্রশাসনের লোকজন দেখেও চুপ।গিরিশ পার্ক, ‌ কলেজস্ট্রিট, কলাতলা, আমারস্টীট, মহাত্মা গান্ধী রোড, পার্ক স্টীট, প্রভৃতি এলাকা জলে প্লাবন। অফিস যাত্রী ছুটিতে আটকে পড়েছেন এই সকল এলাকায়, কেউ কেউ বেশি ভাড়া দিয়ে ভ্যানে করে পার হচ্ছেন এমনই চিত্র পাওয়া গেল।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর