মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস 

উপদেষ্টা শপথ নিচ্ছেন: মন্ত্রিপরিষদ সচিব

ডেক্স রিপোর্ট : / ১৮২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

নতুন করে তিনজন উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
রবিবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে যাওয়ার আগে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজ নতুন উপদেষ্টারা শপথ নেবেন। রাষ্ট্রপতি কয়েকজন নতুন উপদেষ্টাকে শপথ নেওয়াবেন।তবে যতক্ষণ শপথ না হচ্ছে, ততক্ষণ আমার পক্ষে সম্ভব নয়, কারা কারা শপথ নিচ্ছেন। কারণ শেষ মুহূর্তে রদবদলও হতে পারে। আমরা যতটুকু জেনেছি, আমরা প্রস্তুত আছি, বঙ্গভবনে যাচ্ছি। সেখানে গিয়ে চূড়ান্ত হবে এবং আজই শপথ অনুষ্ঠিত হবে।
কতজন শপথ নিচ্ছেন- জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত যতটুকু জেনেছি, তিনজনের হতে পারে। তিনজনের শপথ নেওয়ার কথা আমি জানতে পেরেছি।
তবে তারা কোন কোন দপ্তর পাচ্ছেন সে বিষয়ে এখনই বলা যাচ্ছে না জানিয়ে সচিব বলেন, সেটি ঠিক করবেন প্রধান উপদেষ্টা। যতক্ষণ আদেশ না হচ্ছে, ততক্ষণ এটি বলা যাচ্ছে না।আমরা প্রজ্ঞাপন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ অনুষ্ঠিত হবে।এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গিয়েছিল, নতুন চার-পাঁচজন উপদেষ্টা শপথ নিতে পারেন। নতুন উপদেষ্টাদের শপথ নেওয়ার পাশাপাশি কয়েকজনের দপ্তর পরিবর্তন হতে পারে বলেও জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর