বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

উত্তপ্ত বিতর্কে মুখোমুখি হলেন কমলা হ্যারিস ও ট্রাম্প

ডেস্ক রিপোর্ট : / ১৬৭ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

আগামী ৫ নভেম্বরের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত এক বিতর্কে মুখোমুখি হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সবকিছু ঠিক থাকলে দেশটিতে আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে এটিই ছিল উভয় প্রার্থীর প্রথম এবং সম্ভবত শেষ বিতর্ক। স্থানীয় সময় মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায়) এবিসি নিউজের এই বিতর্কটি পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশান সেন্টারে অনুষ্ঠিত হয়। টানা ৯০ মিনিটের এই বিতর্ক অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ডেভিড মুইর ও লিনসে ডেভিস। এবিসি নিউজ ছাড়াও বিবিসি, সিএনএন, চ্যানেল ফোরসহ বিভিন্ন সম্প্রচার মাধ্যম বিতর্ক অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে।বিতর্কে কমলা হ্যারিস ট্রাম্পকে ‘উগ্র’ এবং স্বৈরশাসকদের মিত্র বলে আক্রমণ শানান। জবাবে ট্রাম্প কমলাকে ‘মার্কসবাদী’ বলে উল্লেখ করেন।কমলা (৫৯) ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ‘পুতিন একজন স্বৈরশাসক। তিনি সহজেই আপনাকে গিলে খাবেন।ট্রাম্প (৭৮) কমলাকে মার্কসবাদী হিসেবে তুলে ধরে মিথ্যে দাবি করে বলেছেন, কমলা ও বাইডেন কারাগার, মানসিক হাসপাতাল ও আশ্রয়কেন্দ্র থেকে লাখ লাখ লোককে দেশে ঢুকতে দিয়েছেন।কমলা ট্রাম্পকে দোষী সাব্যস্ত অপরাধী হিসেবে উল্লেখ করে বলেন, এটি খুবই দুর্ভাগ্য যে, ট্রাম্প তার ক্যারিয়ার জুড়ে বর্ণকে আমেরিকান জনগণকে বিভক্ত করার কাজে ব্যবহার করেছেন।এদিকে বিতর্কে ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে বাইডেনের জয়কে মেনে নিতে আবারো অস্বীকৃতি জানিয়ে বলেছেন, সত্যিকার অর্থে তার জেতার বেশ কিছু প্রমাণ রয়েছে।কমলা হ্যারিস বলেছেন, হোয়াইট হাউসে ট্রাম্পের নিজস্ব নিরাপত্তা কর্মকর্মতারা তাকে কলঙ্ক বলে উল্লেখ করেছিলেন। তিনি বলেন, বিশ্ব নেতারা ট্রাম্পকে নিয়ে ঠাট্টা করেন।ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, কমলা হ্যারিস ইসরাইলকে ঘৃণা করেন এবং তিনি যদি প্রেসিডেন্ট হন তবে দুই বছরের মধ্যে ইসরাইল অস্তিত্ব সংকটে পড়বে।ট্রাম্প আরও দাবি করেন, তিনি নেতৃত্বে থাকলে এই ধরনের যুদ্ধের সূচনা হতো না। গাজার চলমান সংকট এবং হামাসের হাতে জিম্মি বেসামরিক মানুষদের ফিরিয়ে আনা প্রসঙ্গে ট্রাম্প সরাসরি বলেন, তার প্রশাসন কখনোই এমন পরিস্থিতি তৈরি হতে দিত না।ট্রাম্পের এই মন্তব্যের পর কমলা হ্যারিস পাল্টা জবাবে অবিলম্বে এই যুদ্ধ বন্ধের দাবি এবং একইসঙ্গে গাজার পুনর্গঠনের জন্য দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন।এছাড়া গর্ভপাত থেকে শুরু করে মার্কিন গণতন্ত্রের ভবিষ্যৎ এই বিতর্কে জায়গা করে নেয়।
জুনে ট্রাম্পের সাথে টেলিভিশন বিতর্কে প্রেসিডেন্ট জো বাইডেনের বিপর্যয়ের পর তিনি প্রার্থীতা প্রত্যাহারে বাধ্য হন। ডেমোক্র্যাট দলের কনভেনশনে প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে মনোনয়ন দেয়া হয়। কৃষাঙ্গ ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস বর্তমানে আমেরিকার প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট।এদিকে মামলায় দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্প দেশটির সাবেক প্রেসিডেন্ট।যুক্তরাষ্ট্রে নির্বাচনের আর ৫৬ দিন বাকি। এই অবস্থায় বিতর্কে উভয় প্রতিদ্বন্দ্বীর অবস্থানকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর