মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী অসহায় শিক্ষার্থীর পাশে মানবিক সহায়তা সাংবাদিকদের ঐক্যবদ্ধ হলেই নির্যাতন বন্ধ করা সম্ভব — সভাপতি ঢাকা প্রেসক্লাব  ভূমি দস্যুদের বিরুদ্ধে অনুসন্ধান ও সংবাদ প্রকাশ করায়,  সাংবাদিকদের ওপর হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবি

উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ পর্তুগালের বিশাল জয়

ডেস্ক রিপোর্ট : / ৩৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের নাম লিখলেন নতুন উচ্চতায় ক্রিশ্চিয়ানো রোনালদো ।উজবেকিস্তানের বিপক্ষে গোল করেই ইতিহাস, এরপর আরও এক গোল, আর শেষদিকে একটুর জন্য হাতছাড়া হলো হ্যাটট্রিক। সব মিলিয়ে দাপুটে পারফরম্যান্সে বড় জয় তুলে নিয়েছে পর্তুগাল।যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে গ্রুপ কে এর ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পর্তুগাল। ম্যাচের ৬ মিনিটেই জোয়াও ক্যানসেলোর পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এই গোলেই গড়ে ফেলেন অনন্য রেকর্ড, টানা ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার তিনি।১৭ মিনিটে নুনো মেন্ডেস ব্যবধান বাড়ান। এরপর ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।দ্বিতীয়ার্ধে খেলার গতি কিছুটা কমলেও গোলের ধারা থামেনি। ৬০ মিনিটে উজবেকিস্তানের গোলরক্ষক আব্দুভোখিদ নেমাতভের আত্মঘাতে ব্যবধান হয় ৪-০। ম্যাচের শেষ দিকে ৮৭ মিনিটে রাফায়েল লেয়াও গোল করে স্কোরলাইন করেন ৫-০।পুরো ম্যাচেই আধিপত্য ছিল পর্তুগালের। তবে ব্যক্তিগতভাবে আলো কেড়েছেন রোনালদোই। একাধিক সুযোগ তৈরি করেছেন, শট নিয়েছেন বেশ কয়েকটি। যোগ করা সময়ে হ্যাটট্রিকের খুব কাছেও চলে গিয়েছিলেন, কিন্তু অফসাইডের কারণে সেই গোলটি আর যোগ হয়নি।এই জোড়া গোলের মাধ্যমে বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি, পেছনে ফেলেছেন ইউসেবিওকে।৪১ বছর বয়সেও এমন পারফরম্যান্স যেন নতুন করে প্রমাণ করল, বড় মঞ্চে রোনালদো এখনও কতটা কার্যকর। দলকে বড় জয় এনে দেওয়ার পাশাপাশি নকআউট পর্বের পথে শক্ত অবস্থান তৈরি করেছে পর্তুগাল। এদিকে ২০ গজ দূর থেকে দারুণ এক গোল করেছিলেন উজবেকিস্তানের আজিজ গানিয়েভ। পরে ভিএআর পর্যালোচনায় বাতিল হয় গোল। গোল করার আগে পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও কানসেলোকে ফাউল করায় বাতিল হয় গোল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর