রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল—‘বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি’র আত্মপ্রকাশ

ডেক্স রিপোর্ট : / ১০৩ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি’ নামে শনিবার (২৬ এপ্রিল) নতুন আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ঘটেছে। রাজধানী ঢাকার তোপখানা সড়কের শিশু কল্যাণ পরিষদ ভবনে এক অনুষ্ঠানে দলটির আত্মপ্রকাশ হয়। এ সময় নতুন দলের আহ্বায়ক মুহাম্মাদ আবদুল আহাদ নূর ঘোষণাপত্র পাঠ করেন। সেই সঙ্গে আত্মপ্রকাশ অনুষ্ঠানের সভাপতি ও বাংলাদেশ নতুনধারা জনতার পার্টির পৃষ্ঠপোষক এ টি এম মমতাজুল করিম ৩৭ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। আহ্বায়ক কমিটিতে পৃষ্ঠপোষক হিসেবে আছেন এ টি এম মমতাজুল করিম, এ কে সামসুল হক, মুফতি মহিউদ্দিন, মুফতি আবদুল হালিম, এনাম জয়নাল আবেদীন, এম হাবিব উল্লাহ, ফারুক আলম, জি এম মোস্তফা মিলন, মনোয়ার হোসেন বাবুল, খোদাদাদ খান, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর, ফিরোজ আলম মো. হাসান আলী।দলের আহ্বায়ক মুহাম্মাদ আবদুল আহাদ নূর, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির, ওসমান গনি খোকন, রেজাউল হক রেজা ও গিয়াসউদ্দিন শাহিন দায়িত্ব পেয়েছেন। দলের সদস্যসচিব করা হয়েছে মামুনুর রশীদ মামুনকে। জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ইশারুল হোসেন, যুগ্ম সদস্যসচিব মোল্লা জমির উদ্দিন এবং সালেহ আহমেদ দায়িত্ব পেয়েছেন।
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন মনির হোসেন মনির, মো. নিজামুদ্দিন ভূঁইয়া, শাহ মো. মোতাহার উদ্দিন তপন, কাজী সরোয়ার হোসেন, শাহাদাৎ হোসেন, মোশারফ হোসেন দুলাল, সারোয়ার হোসেন জাহান, সালাউদ্দিন আহমেদ, তানভীর আহমেদ, তাজরিয়ান আলম, শফিকুল ইসলাম ও শামীম মিয়া।
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টির চেয়ারম্যান ইয়াসির আখতার, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এম আর করিম, ফেডারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এ আর খান, ইসলামী ঐক্যজোটের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান মাওলানা শওকত আমিন, বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ আল মামুন, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, ন্যাপ-ভাসানী পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বাংলাদেশ স্বাধীন পার্টির চেয়ারম্যান মির্জা আজম প্রমুখ।
গণ-অভ্যুত্থানের পর গত আট মাসে দুই ডজন নতুন দলের আত্মপ্রকাশ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর