মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস 

আশাশুনির বুধহাটা সালাফিয়্যাহ মাদ্রাসা ভবন উদ্বোধন ও সুধী সমাবেশ

আহসান হাবিব, আশাশুনি প্রতিনিধি : / ২০৯ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

সাতক্ষীরার আশাশুনির বুধহাটা দারুল হাদীছ সালাফিয়্যাহ মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বুধহাটা মিম মার্কেটে মাদ্রাসার নবনির্মীত ভবনে সাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আল. হাবিবুর রহমান গাজীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, আশাশুনি উপজেলা আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ’র সভাপতি প্রভাষক আল. হাবিবুল্লাহ বাহার। প্রধান শিক্ষক আল. আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসাবে আলোচনা রাখেন, জেলা আন্দোলনের সাবেক সভাপতি আল. আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসাবে আলোচনা রাখেন, খুলনা জেলা আন্দোলনের সভাপতি ও পিচ টিভির সাবেক আলোচক আল. মাওঃ জাহাঙ্গীর আলম ইসলাহী, সাবেক ইউপি চেয়ারম্যান আল. আব্দুল হান্নান, ঠেকাদার আল. আব্দুর রব, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান প্রমুখ। বক্তাগণ, সহীহ আকীদার দ্বীনি প্রতিষ্ঠান হিসাবে শিশুদের আখলাক চরিত্র গঠনে প্রতিষ্ঠানটি দায়িত্বশীলতার সাথে কাজ করার লক্ষে প্রতিষ্ঠানটিকে সুন্দর ভাবে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহবান জানান। অতিথিগণ নিজেরা প্রতিষ্ঠানের উন্নতি কল্পে আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং আগামীতে পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত অভিভাবক ও সুধী জনেরাও সহায়তা প্রদান করেন এবং আগামীতে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সাতক্ষীরার আশাশুনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা বৈঠক

আশাশুনি প্রতিনিধি : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি ইউনিট সভাপতি ও ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপজেলা সভাপতি প্রভাষক শাহজাহান আলীর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ফেডারেশনের সভাপতি অধ্যাঃ গাজী সুজায়েত আলী। উপজেলা সহ-সভাপতি মাসুম বিল্লাহ খান ও সম্পাদক বোরহান উদ্দীনের সঞ্চালনায় বৈঠকে বিশেষ অতিথি ছিলেন, জেলা সম্পাদক অধ্যাঃ আব্দুল জলিল, জেলা উপদেষ্টা অধ্যাঃ আব্দুস সবুর, ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার ছিদ্দিক, উপজেলা উপদেষ্টা আবু মুছা তারিকুজ্জামান তুষার ও মাওঃ মোশাররফ হোসেন।

সাতক্ক্ষীরার আশাশুনি আদর্শ কলেজ শিক্ষক পরিষদের কমিটি অনুমোদন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলা  বাংলাদেশ আদর্শ কলেজ শিক্ষক পরিষদরর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
অধ্যক্ষ মুজিবুর রহমানকে সভাপতি ও সহকারী অধ্যঃ নুর ইসলামকে সম্পাদক  করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম ও অধ্যক্ষ কামরুজ্জামান শাহীনে সহ-সভাপতি, জেষ্ঠ প্রভাষক মু. শাহজাহান হোসেন ও সাবেক শিক্ষক ইয়াহিয়া ইকবালকে সহ-সম্পাদক, প্রভাষক জাকির হোসেনকে  সাংগঠনিক সম্পাদক, প্রভাষক মু. আলাউদ্দিনকে সহ-সংগঠনিক সম্পাদক, মাওঃ মোহাম্মদ আল-আমিনকে  কোষাধ্যক্ষ, প্রভাষক মোহাম্মদ আলীকে দপ্তর সম্পাদক, অধ্যা: ইনামুল হককে প্রচার সম্পাদ, জেষ্ঠ প্রভাষক ফিরোজা খাতুনকে মহিলা বিষয়ক সম্পাদীকা, সহকারী অধ্যাঃ রেহেনা আক্তারকর সহ-মহিলা বিষয়ক সম্পাদীকা ও অধ্যাপক মোহাম্মদ নাজমুস ছায়াদাতকে সমাজ কল্যাণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে।

 

 

 

সাতক্ষীরার আশাশুনি রিপোর্টার্স ক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত 

আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি রিপোর্টার্স ক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সভাপতির নিজস্ব কার্যালয়ে এ সভা ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এমএম সাহেব আলী, কো-সাংগঠনিক সম্পাদক লিংকন আসলাম, সদস্য মাহবুবুল হাসনাইন টুটুল প্রমুখ। সভায় আগামী ৪ ডিসেম্বর ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন এবং গত সভায় কো-আপকৃত কয়েকজন সদস্য তাদের আপত্তির কারনে ক্লাবের সদস্য পদ থেকে অব্যহতি প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর