আশাশুনির বুধহাটায় অজ্ঞাতনামা প্যারালাইজড এক বৃদ্ধ খোলা আকাশের নীচে ঝড় বৃষ্টিতে মানবেতর দিন যাপন করছে। অসহায় ওই ব্যক্তির জীবনটা যাপন কতটা কষ্টকর তা বলা কঠিন। প্রশাসন ও জন কল্যানের সাথে জড়িত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সহায়তার হাত বাড়িয়ে দিতে জোর দাবী জানান সচেতন এলাকাবাসি। সরজমিনে ঘুরে ও এলাকাবাসী জানান, প্রায় এক বছর পূর্বে অনুমান ৭০ বছর বয়সী অজ্ঞাত বৃদ্ধটি বুধহাটা এলাকায় ঘুরাফেরা করতে থাকে। বৃদ্ধ মুখে কোন কথা বলে না। তার মুখে হা-হু করা ছাড়া কিছুই বলতে শোনা যায়না। হাটতে চলতে অপারগ বৃদ্ধটি বুধহাটা ইউনিয়ন পরিষদের নীচে বা সামনে খোলা স্থানে দিনরাত অবস্থান করত্। প্রস্রাব পায়খানা করে রাখায় পরিবেশ নষ্ট হওয়ার কারনে পরিষদের সাথে সংশ্লিষ্ট স্থানীয়রা তাকে পরিষদ থেকে মেইন রাস্তায় নামিয়ে দেয়। সেই থেকে রাস্তার উপরে, কখনো রাস্তার পাশে, সবশেষে ব্র্যাক অফিসের পাশে নির্মানাধীন বাড়ির সামনে খোলা স্থানে অবস্থান করতে শুরু করে। পাশের বা পথচারীরা তার মাঝে মধ্যে খাবার ব্যবস্থা করলেও রৌদ-বৃষ্টি-ঝড় ও ঠান্ডার মধ্যে খোলা আকাশের নীচে খুবই কষ্টকর ও অমানবিক ভাবে চলে তার অসহায় জীবন। সম্প্রতি একটানা বৃষ্টিপাতে রাতদিন ভিজে নাজুক পরিস্থিতির শিকার হলে সাংবাদিক বাবুল হোসেন বৃদ্ধার করুন পরিনতি দেখে তাকে উঠিয়ে নিয়ে তার বাড়ির সামনে ছায়াযুক্ত স্থানে নিয়ে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করেছেন। কাপড়-চোপড় ও খাওয়ার ব্যবস্থা করেছেন। এটিও তার নিরাপত্তার জন্য যথেষ্ট নয়। তাকে নিরাপদ স্থানে নেওয়া ও থাকা খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন ও জন কল্যানে কাজ করা ব্যক্তি বা প্রতিষ্ঠানের এগিয়ে আসার জন্য জোর দাবী জানান সচেতন এলাকাবাসি। সাংবাদিক বাবুল হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সে তার ঘরের পাশ থেকে গড়াতে গড়াতে রাস্তায় উঠে গিয়েছিল। অন্ধকারের মধ্যে এক বাই সাইকেল চালক তার উপর সাইকেল তুলে দিলে শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়। পরে এক ইঞ্জিন ভ্যান চালক হঠাৎ করে তাকে রাস্তার উপর দেখতে পেয়ে বাঁচাতে গিয়ে যাত্রীসহ রাস্তার পাশে গাছের সাথে দুর্ঘটনা কবলিত হলে যাত্রীরা আহত হয়। এব্যাপারে বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু জানান, তাকে পরিষদের নীচে রাখা হয়েছিল। কিন্তু সে ইচ্ছামত বাইরে চলে যাওয়ায় কিছু করা যায়নি। পাশের এক মহিলার মাধ্যমে তার খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান। উপজেলা সমাজ সেবা অফিসার মু. রফিকুল ইসলাম জানান, পাগলের জন্য কোন কিছু করার সুযোগ সমাজ সেবা অফিসের নেই। এখুনি তার চিকিৎসা সহ যথাযথ পরিচর্যার জন্য সেবামূলক প্রতিষ্ঠান বা ব্যক্তিকে এগিয়ে আসার জন্য সচেতন এলাকাবাসি উদাত্ত্ব আহবান জানান।
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের পৃথক ৩ ইউনিটে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ মাগরিব আশাশুনি বাজার মসজিদ, সরকারি কলেজ মসজিদ, সোদকনা ভাটা সংলগ্ন মসজিদ ইউনিটে সভা অনুষ্ঠিত হয়। বাজার ইউনিটে এস,এম শহিদুজ্জামান বাবলুর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমীর অধ্যাঃ আব্দুর সবুর, সাবেক উপজেলা সম্পাদক এবিএম আলমগীর পিন্টু প্রমুখ। কলেজ ইউনিটে রবিউল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক থানা সভাপতি বেলাল হোসাইন, সাবেক কলেজ সভাপতি মোর্তাজুল হক, মাওঃ হাফিজুল ইসলাম, মাওঃ আবু বক্কার সিদ্দিক, ছাত্রনেতা রবিউল ইসলাম প্রমুখ।সোদকনা ইউনিটে উপস্থিত ছিলেন, ওয়ার্ড সভাপতি মোবারক আলী, মাওঃ আব্দুর রশিদ, ছাত্রনেতা আলামিন হোসেন প্রমুখ। সভায় সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, নামাজ শিক্ষা, মাসলা মাসায়েল সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। #

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির প্রতাপনগর ফুলতলা বাজার থেকে ইউনিয়ন পরিষদের সামনে হয়ে কুঁড়িকাহুনিয়া গাজী বাড়ি কাঁঠালতলা ভাঙ্গন স্থানে বাঁশের সাঁকো নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিষদের সামনে দিয়ে কুঁড়িকাহুনিয়া ক্লোজার, সোনাতনকাটি, নাকনা ও গোকুল নগর গ্রামের মানুষের যাতায়াতের জন্য ইটের সোলিং রাস্তা ছিল। রাস্তাটি আম্ফানের ঝড়ের সময় পানির তোড়ে বিধ্বস্ত হয়। ফলে ভাঙ্গন স্থানের প্রায় ৩০ টি পরিবারের বাড়িঘর, ভিটেমাটি, পারিবারিক কবরস্থান বিলিন হয়ে যায়। পরিবারগুলো তাদের সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়ে। তাদের অনেকেই এখনো বসবাসের ঠাঁই খুজে পায়নি। পাশাপাশি রাস্তা ভেঙ্গে যাওয়ায় ওই এলাকার শত শত মানুষের যাতয়াতের পথ নষ্ট হয়ে যায় ও বৃষ্টির পানিতে নিমজ্জিত রয়েছে।এ ব্যাপারে উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের পরামর্শ ক্রমে জনদুর্ভোগ লাঘবে সাঁকো নির্মাণ সিদ্ধান্ত হয। নির্মান স্থান নির্ণয় করতে এলাকা পরিদর্শনে যান ইউপি চেয়ারম্যান আল. আবু দাউদ ঢালী, ইউনিয়ন বিএনপির সভাপতি স,ম আক্তারুজ্জামান, উপজেলা জামায়াতের সুরা কর্ম পরিষদের সদস্য ও শ্রমিক কল্যাণ পরিষদের সম্পাদক মাওঃ রিয়াসাত আলী সরদার, কুঁড়িকাহুনিয়া মহিলা মাদ্রাসার সুপার মাওঃ আদম শফিউল্লাহ, ইউপি সদস্য সোহারাব হোসেন, কামরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক আতিয়ার রহমান, যুবদলের আহ্বায়ক কেরামত আলী মোড়ল, যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোস্তফা মোড়ল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক গাজী, তালতলা বাজারের ব্যবসায়ী আহসান উল্লাহ হাসান, যুগ্ম-আহ্বায়ক গাজী এমদাদুল প্রমুখ