আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে উপজেলা পর্যায়ে ৪ জন গুণী শিক্ষক নির্বাচন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের নেতৃত্বে অন্য সদস্যগণের উপস্থিতিতে গুনি শিক্ষক নির্বাচনীয় কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলার সকল মাদ্রাসা সমূহের মধ্যে আলিম ও ফাযিল পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন, প্রতাপনগর এবিএস ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মাদ বদরুল আলম, দাখিল পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আশাশুনি আলিয়া মাদ্রাসার সুপার ড. মু. আবুল হাসান ও এবতেদায়ী পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন বালিয়াখালী এবতেদায়ী মাদ্রাসার সুপার মু. গোলাম মোস্তফা এবং প্রাথমিক শিক্ষা পর্যায়ে উপজেলা শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন তুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দরবেশ-এ রসুল। নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান ও উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন।
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল’র উদ্যোগে চাইল্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম এর উপকারভোগীদের আয়বর্ধনমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় এসডিএফ অফিসে লিলিয়ন ফন্ডস নেদারল্যান্ডস এর অর্থায়নে, সেন্টার ফর ডিসএ্যাবল ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আইডিয়াল আশাশুনি শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক ওমর ফারুক। প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসাবে কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার সঞ্জীব কুমার দাশ। প্রকল্পের সুপারভাইজার সুব্রত বাছাড়ের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত উপকারভোগীদের উদ্দেশ্যে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সকল প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত ধারনা প্রদান করেন এবং ঋণ প্রাপ্তি প্রসঙ্গে আলোচনা করেন। প্রকল্পের ২০ জন প্রতিবন্ধী যুবক ও তাদের অভিভাবক প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।
আশাশুনি প্রতিনিধি : আশাশুনির প্রতাপনগরে প্লাক্টিক্যাল এ্যাকশন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অংশগ্রহণে কর্মশালায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আল. আবু দাউদ ঢালী। বক্তব্য রাখেন ইউপি সদস্য সোহরাব হোসেন। প্রজেক্ট ডিসপ্লে দুর্যোগ কালিন, পূর্ববর্তী, মধ্যবর্তী ও পরবর্তী উদ্ধার প্রক্রিয়া, সহায়তা বিতরণ ও সহায়তা প্রদান বিষয়ক পরিসেবার জন্য মোবাইল এ্যাপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শনী ও বক্তব্য রাখেন, প্রকল্পের সাতক্ষীরা জেলা কর্মকর্তা আব্দুল করিম।