বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক জ্বালানি অবৈধ মজুদ, কালোবাজারি ও পাচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন

আর জি কর এর খুনিদের বিচারের  দাবিতে,  কংগ্রেসের বিশাল পদযাত্রা

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ৩৮৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

বৃহস্পতিবার, ঠিক দুপুর দুটোই, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির ডাকে, কলেজ স্কোয়ার বিদ্যাসাগর মূর্তির সামনে থেকে শ্যামবাজার নেতাজী মূর্তির পাদদেশ পর্যন্ত এক বিশাল পদযাত্রা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে,‌

এই পদযাত্রায় অংশগ্রহণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী উপস্থিত ছিলেন প্রদীপ ভট্টাচার্য, আশুতোষ চ্যাটার্জি, সৌরভ প্রসাদ সহ অন্যান্যরা

আর জি করে একটি জুনিয়র মহিলা ডাক্তারকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, যিনি মানুষের সেবা করেন, এমনকি ডিউটিরত অবস্থায় যাকে মর্মান্তিকভাবে খুন করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার , আমরা তার তীব্র নিন্দা করি। এবং তারই প্রতিবাদে, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে, সঠিক তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে আজকের এই পথসভা। অবিলম্বে দোষীদের সঠিক তদন্ত করে শাস্তি দেওয়া হোক, কেন দোষীদের আড়াল করে রাখা হচ্ছে, কেন মহিলাদের নিরাপত্তা নাই।

একজন মাননীয়া মুখ্যমন্ত্রী যিনি একদিকে পুলিশ মন্ত্রী, তিনি কিসের জন্য বিচার চাইছেন, অথচ তিনি একটি মেয়েকে বেচাকেনা করছেন ১০ লক্ষ টাকার বিনিময়, মঞ্চে দাঁড়িয়ে আরো বলেন যেখানে এরকম দুর্ঘটনা ঘটে এবং ঘটায় সেখানে গিয়ে এই টাকার বিনিময়ে মা-বাবার মুখ বন্ধ করার চেষ্টা করেন, কিন্তু এবারে সেই সুযোগ আর হয় না, জনগণ ধরে ফেলেছে, আয়াজ সবাই পথে নেমেছে ন্যায্য বিচারের দাবিতে অভয়ার শাস্তির দাবিতে,

আজ প্রতিটি ছেলে মেয়ের বাবা-মা পথে নেমেছে, কারণ প্রত্যেকের বাড়িতেই ছেলে-মেয়ে রয়েছে তাই তাদের নিরাপত্তার কথা ভাবছেন, মুখ্যমন্ত্রী চুপ করে বসে দেখছেন, আর টাকার অংক কোষচেন কাকে কত টাকা দিয়ে কেনা যায়, এটা বাংলার লজ্জা, খানি একটা মেয়েকে নৃশংসভাবে খুন করা হলো তারা এখনো বিচার হলো না অথচ টাকার বিনিময় কেনার চেষ্টা চলছে।

তিনি আরো বলেন ১৪ তারিখে রাতে যে দুর্ঘটনা ঘটেছে কিছু স্বার্থান্বেষী দুষ্পৃতি হসপিটালে চড়াও হয়ে ভাঙচুর করেছে তাদেরও খুঁজে বার করতে হবে কারা ভাঙচুর করেছেন কেনই বা করেছেন ,তারা কারা, আমি ঐদিন নিজে উপস্থিত ছিলাম রাত দখলের দিন। কোন কিছুর তদন্ত আজও হলো না ২৫ দিন হতে যায়।,

সিবিআই এর কাছেও আমরা বলতে চাই দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তি দেওয়া হোক।, নচেৎ আমরা চুপ করে থাকবো না, আন্দোলন আর অতীব্র থেকে তীব্র হবে, আজ বাংলার মানুষ বুঝতে শিখেছে, কোনটা নাই আর কোনটা অন্যায়,

আমরা দুটো দাবী জানাই, অপরাধীদের শাস্তি চাই, মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, তাই আজ হাজার হাজার কংগ্রেস কর্মী পায়ে পা মিলিয়ে প্রতিবাদ জানাচ্ছে, আর লক্ষী ভান্ডার কেউ চায়না, তাই দোষীদের উপযুক্ত শাস্তি,

আজ অভয়ার মা-বাবাও তাকিয়ে দোষীরা কবে শাস্তি পাবে, আর পুলিশ প্রশাসন কেউ বলতে চাই, আপনাদেরও বাড়িতে ছেলে মেয়ে আছে, তাই আপনারাও সতর্ক থাকুন, আজ আমরা প্রতিবাদ করছি বলে আপনারা চড়াও হচ্ছেন, একদিন আপনারও বিপদ আসতে পারে এটা জেনে রাখবেন, আমরা আর অভয়া হতে দেব না, আপনারাও আমাদের সাথে সহযোগিতা করুন, অভয়ার পাশে দাঁড়ান। আরো ভয়াবহ দিনের জন্য অপেক্ষা করুন।

যেভাবে একটি সরকারি হসপিটালে ডাক্তারের উপর নৃশংস ঘটনা ঘটে গেছে , সবাইকে আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছে রাজ্য কোথায় পৌঁছেছে।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর