স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশ যদি আবারও গুম, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন ও তথাকথিত ‘আয়নাঘর’-এর অমানবিক অধ্যায়ে ফিরে যেতে না চায়, তবে আসন্ন গণভোটে জনগণকে স্পষ্টভাবে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে হবে। রোববার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত নাগরিক পদক–২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, দেড় বছর আগে রাজধানীর রাজপথে ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন একটি পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য। সেই আত্মত্যাগের ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার সীমিত সময় ও সক্ষমতার মধ্যেও দেশকে একটি ভিন্ন পথে এগিয়ে নিতে চেষ্টা করেছে।আদিলুর রহমান খান বলেন, “আমরা সেই বাংলাদেশকেই বাস্তবে রূপ দিতে চাই, যে বাংলাদেশের স্বপ্ন শহীদরা আমাদের দেখিয়ে গেছেন—যেখানে অন্যায় ও অবিচারের কোনো স্থান থাকবে না, যেখানে বৈষম্য মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।” তিনি স্বীকার করেন, অন্তর্বর্তী সরকার সব কাজ সম্পন্ন করতে পারেনি, তবে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোকে স্থায়ী ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।অনুষ্ঠানে উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ আর কখনো আধিপত্যবাদ কিংবা অন্যায় শক্তির কাছে মাথা নত করবে না। দেশের সার্বভৌমত্ব, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা রক্ষাই হবে ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি।তিনি গণভোটে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচনের মধ্য দিয়েই একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় করা সম্ভব।