রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আমাদের সিদ্ধান্ত পরিবর্তনের কোন সুযোগ নেই : আইন উপদেষ্টা আসিফ নজরুল

ডেক্স রিপোর্ট : / ২৮৪ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

ভারতের নিরাপত্তা পরিস্থিতির কোনও পরিবর্তন না হওয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের সেখানে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলেছেন,যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল । বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই। আমরা মনে করি আইসিসি আমাদের সঙ্গে ন্যায়বিচার করেনি, তবে এখনো আশা করছি তারা তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।’তিনি জানান, আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিসিবির আবেদন প্রত্যাখ্যান করার পর উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে খেলোয়াড়দের সরাসরি অবহিত করতেই এই বৈঠকের আয়োজন করা হয়।আসিফ নজরুল বলেন, ‘আইসিসি দাবি করছে যে ভারতে ক্রিকেট আয়োজনের জন্য নিরাপত্তা পরিস্থিতি যথেষ্ট ভালো, কিন্তু আমরা যা দেখছি তা হলো পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আমাদের নিরাপত্তা উদ্বেগ হঠাৎ করে তৈরি হয়নি; এটি একটি বাস্তব ঘটনার ফল।’জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানের প্রসঙ্গে তিনি বলেন, উগ্রবাদীদের চাপের মুখে আয়োজকেরা তার যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। তিনি বলেন, ‘যখন একজন খেলোয়াড়ের নিরাপত্তাই নিশ্চিত করা যায় না, তখন খেলোয়াড়, কর্মকর্তা, সাংবাদিকসহ পুরো একটি বহরের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা সম্ভব?’আইসিসির ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, সংস্থাটি কেবল স্ট্যান্ডার্ড নিরাপত্তা প্রটোকলের দিকেই নজর দিয়েছে, কিন্তু যে ঘটনার কারণে বাংলাদেশের উদ্বেগ তৈরি হয়েছে, সেটিকে উপেক্ষা করেছে। আইসিসি কিংবা ভারত সরকার, কেউই বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ সমাধানে কোনো উদ্যোগ নেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর