রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির

পূর্বাচলের জনসমুদ্রে তারেক রহমানের বার্তা: “আই হ্যাভ এ প্ল্যান—দেশ ও মানুষের জন্য”

আওরঙ্গজেব কামাল : / ৩২৬ টাইম ভিউ
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
আই হ্যাভ এ প্ল্যান : তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে রাজধানীর পূর্বাচলে আয়োজিত বিশাল জনসমাবেশে আবেগঘন ভাষণে দেশবাসীর উদ্দেশে নিজের রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরলেন বিএনপির নেতা তারেক রহমান। লাখো মানুষের উপস্থিতিতে মঞ্চে দাঁড়িয়ে তিনি স্মরণ করেন বিশ্বখ্যাত মানবাধিকার নেতা মার্টিন লুথার কিংকে এবং তার ঐতিহাসিক উক্তির আদলে উচ্চারণ করেন—“আই হ্যাভ এ প্ল্যান।সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, “মার্টিন লুথার কিংয়ের একটি বিখ্যাত কথা ছিল—‘আই হ্যাভ এ ড্রিম’। আজ বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমি বলতে চাই, একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে—‘আই হ্যাভ এ প্ল্যান; ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি।তিনি বলেন, এই পরিকল্পনা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়; এটি দেশের মানুষের কল্যাণ, উন্নয়ন এবং ভাগ্য পরিবর্তনের জন্য প্রণীত। তবে সেই পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সক্রিয় সহযোগিতা অপরিহার্য বলে উল্লেখ করেন তিনি।তারেক রহমান বলেন, “এই বিশাল জনসমুদ্রে যারা উপস্থিত আছেন, শুধু এখানে নয়—সারা বাংলাদেশে যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, প্রত্যেক মানুষের সহযোগিতা আমার প্রয়োজন। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমাদের সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা এই ‘আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তবে রূপ দিতে পারব।দীর্ঘ দেড় যুগ পর স্বদেশে ফিরে ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট সড়কে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির এই শীর্ষ নেতা। সেখানে দলের পক্ষ থেকে নির্মিত মঞ্চে দাঁড়িয়ে প্রায় ১৬ মিনিট বক্তব্য রাখেন তিনি। এ সময় মঞ্চে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে। নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের মাঝে দেখা গেছে আবেগ, প্রত্যাশা ও কৌতূহলের বহিঃপ্রকাশ। অনেকের চোখে এটি শুধু একজন নেতার দেশে ফেরা নয়—বরং দীর্ঘ অপেক্ষার অবসান ও নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনার প্রতীক।
এই সমাবেশকে কেন্দ্র করে পূর্বাচলে সৃষ্টি হয় ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম, যা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর