মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী। কেশবপুরে জিম্মি করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দাবি বিএনএ’র

ডেক্স রিপোর্ট : / ১১৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় জোট–বিএনএ।
বিএনএ’র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জোটের চেয়ারম্যান সেকেন্দার আলী মনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের দ্বিমুখী আচরণ, দুর্বলতা ও ভঙ্গুর মানসিকতার কারণে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনের আগে মারামারি, হামলা ও নিত্যদিন সাধারণ মানুষের মৃত্যুর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এর ফলে দেশ একটি বিপর্যয়কর পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, এই সংকট থেকে উত্তরণে নির্বাচন আয়োজনের আগে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জরুরি। এরপর সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন একযোগে আয়োজন করতে হবে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টায় মতিঝিলে বিএনএ’র অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় জোট–বিএনএ’র মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন স্থানে হঠাৎ হঠাৎ হামলা ও সহিংসতার ঘটনায় নির্বাচনমুখী রাজনৈতিক পরিবেশ দিন দিন ঘোলাটে হয়ে উঠছে।
তিনি আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারসহ অন্যান্য রাজনৈতিক দলের একটি অংশ নির্বাচনে অংশগ্রহণ না করায় এ ধরনের সংকট আরও তীব্র হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি বর্তমান সরকারের অধীনে আন্তর্জাতিক মান ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে হয়, তবে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন উপহার দেওয়া সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জোট–বিএনএ’র মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হাসান। এছাড়া বক্তব্য রাখেন মুখপাত্র এস এম রহমান, প্রধান সমন্বয়কারী মো. আকতার হোসাইন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর এ আর খান, সমন্বয়কারী এস এম মোস্তাফিজুর রহমান (মস্তাক সরকার), ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, এম এ ইউসুফ, শেখ শরীফ উদ্দিন মিঠু, আল মামুন, শাহবাজ জামান, রফিকুল ইসলাম, কে সি মজুমদার (খোকন), এমডি আলতাফ হাসান, হাজী মোহাম্মদ নাসিম হাসান, আতিকুর রহমান, অ্যাডভোকেট সরয়ার মিয়া, মো. আব্দুল মালেক, মো. হারুনুর রশীদ, মো. বেলায়েত হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর