বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস 

অভয়নগরে ভৈরব নদে জাহাজে অভিযান, ২ লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নাম / ১৪০ টাইম ভিউ
আপডেট : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

মীর রাজিবুল হাসান নাজমুল যশোর থেকে :যশোরের অভয়নগরে ভৈরব নদে নৌযান ও নৌপথে নিরাপত্তাসহ শৃঙ্খলা ফেরাতে নোঙর করা জাহাজে অভিযান চালিয়েছে নৌ-পরিবহন অধিদপ্তর। বুধবার পাঁচ ঘন্টাব্যাপী ৪১টি জাহাজে অভিযানে দুই লাখ তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নৌ-পরিবহন অধিদপ্তরের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান ও অনিন্দ্য গুহ ভৈরব নদে এ অভিযান পরিচালনা করেন। আর তাদের কাজে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন রুপসা স্টেশন খুলনা ও নৌপুলিশের একটি চৌকশ দল। অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, নৌপথে শৃঙ্খলা ফেরাতে ও লাইটার জাহাজের সংকট বন্ধে বুধবার সকাল সাড়ে ৯ টা থেকে অভয়নগরের ভৈরব নদে অভিযান শুরু করা হয়। ভৈরব সেতু সংলগ্ন বিভিন্ন ঘাটে নোঙর করা ৪১টি জাহাজে এ অভিযান চালানো হয়। এসময় ১২ টি জাহাজের সার্ভে সনদ, প্রথম শ্রেণির মাস্টারের স্থলে দ্বিতীয় শ্রেণির মাস্টার দিয়ে জাহাজ চালানোসহ বিভিন্ন অনিয়মের কারণে ১২টি জাহাজে দুই লাখ তিন হাজার টাকা জরিমানা করা হয়। শৃঙ্খলা ফেরাতে সব ধরণের নৌপথে নৌপরিবহন অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, খুলনা নৌ-রিবহন অধিদপ্তরের পরিদর্শক রাশেদুল আলম, খুলনা নৌপুলিশের এসআই রণজিত কুমার সেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর