রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

অগ্নিকাণ্ড প্রতিরোধে দীর্ঘমেয়াদে করণীয় সুপারিশ জমা দেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

ডেক্স রিপোর্ট : / ২১৩ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

সচিবালয়ের মত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অগ্নিকাণ্ড রোধে প্রয়োজনীয় করণীয় নির্ধারণের সুপারিশ আগামী দশ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি আজ মঙ্গলবার তাদের প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। এ সময় তদন্ত কমিটির সদস্যদেরকে দীর্ঘমেয়াদে অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।তদন্ত রিপোর্ট জমা দেয়ার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক মিডিয়া ব্রিফিংয়ে তদন্ত কমিটির সদস্য বুয়েটের সাবেক অধ্যাপক ড. মাকসুদ হেলালী বলেন, ‘অগ্নিকাণ্ড প্রতিরোধে দীর্ঘমেয়াদে আমরা কী করতে পারি- সে বিষয়ে সুপারিশ চেয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা প্রয়োজনীয় সুপারিশ দশ দিনের মধ্যে তুলে ধরব’।প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট মনোযোগ দিয়ে শুনেছেন। তাদের কাছ থেকে দীর্ঘমেয়াদি সুপারিশ চেয়েছেন, যাতে চূড়ান্ত রিপোর্টে সুপারিশগুলো থাকে। সচিবালয়ে এ ধরনের অগ্নিকাণ্ড যেন আর না ঘটে, তার জন্য যত রকমের ব্যবস্থা নেওয়ার সেগুলো যেন নিতে পারে’। তিনি উল্লেখ করেন- বিশেষজ্ঞরা জানিয়েছেন তারা চূড়ান্ত রিপোর্টে সুপারিশসমূহ তুলে ধরবেন।গত ২৫ ডিসেম্বর সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে ৮ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে সরকার। আজ কমিটি তাদের প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিলো। তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ব্রিফিংয়ে জানান, বিদ্যুতের তারের লুজ কানেকশন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কোন নাশকতার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর