শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত

কলকাতা রেড রোডে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চলছে শেষ প্রস্তুতি

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ১৩৭ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শনিবার, কলকাতা রেড রোডে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে চলছে শেষ প্রস্তুতির তোর জোর, ডেকোরেটরের কর্মী থেকে শুরু করে, মাইক ও‌ সাউন্ডের লোকেরা এবং রঙের মিস্ত্রিরা অনুষ্ঠানের সব কাজ শেষ করার চেষ্টা করছেন। চলছে রং করা থেকে চেয়ারপাতা ও কাপড় বাঁধার কাজ।

অন্যদিকে বোম স্কোয়ডের অফিসারেরা এবং ডগ স্কোয়াডের অফিসারেরা কুকুর ও মেটাল ডিরেক্টর নিয়ে রেড রোডের অনুষ্ঠানস্থল পরিদর্শন করছেন এবং পরীক্ষা করছেন।

৫-৬ টি কুকুর এক একটি ভাগে বিভক্ত হয়ে ও মেটাল ডিরেক্টর অফিসারেরা সাথে নিয়ে সমস্ত অনুষ্ঠান স্থল পরীক্ষা-নিরীক্ষা করছেন। যাহাতে কোনরকম অপ্রীতিকর বস্তু পড়ে না থাকে ঘটনাস্থলে , কোনরকম দুর্ঘটনা না ঘটে, সাথে সাথে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অফিসারেরাও উপস্থিত আছেন, শুধু তাই নয় অনুষ্ঠানস্থলে যে সকল খুঁটিগুলি পোতা হয়েছে সেগুলিও এক একটি করে পরীক্ষা করছেন কুকুর ও মেটাল ডিরেক্টর দিয়ে।আগামীকাল ভোর থেকেই অনুষ্ঠানস্থলে সি এম থেকে শুরু করে মন্ত্রী, বিধায়ক সাংসদ ,‌ এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকারী , সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করবেন, এবং বিভিন্ন অনুষ্ঠান ও বক্তৃতা চলতে থাকবে। তাই সুন্দর তেরোনা কাপড়ে মুড়ে ফেলা হয়েছে রেড রোড।

আগামীকাল রেড রোডের মতো ৭৬ তম প্রজাতন্ত্র দিবস সারা ভারতবর্ষে পালিত হবে একইভাবে, এবং সমস্ত দেশ জুড়ে চলবে বিভিন্ন অনুষ্ঠান ও বক্তৃতা।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর