শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত

শহীদ মিনারের সামনে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পঞ্চম তম প্রতিষ্ঠা দিবস ও অধিকার সমাবেশ

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ১৩১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

মঙ্গলবার, ঠিক দুপুর বারোটায়, শহীদ মিনারের সামনে, মহম্মদ নওশাদ সিদ্দিকীর আহবানে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পঞ্চম তম প্রতিষ্ঠা দিবস ও অধিকার সমাবেশ হলো। এই সমাবেশে বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার সদস্য জমায়েত হন। 2021 সালে এই দলের পথচলা শুরু হয়।সমাবেশ শুরু হয় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, এবং স্লোগানের মধ্য মধ্য দিয়ে।মঞ্চে উপস্থিত ছিলেন, বিভিন্ন জেলার কর্মকর্তা ও সদস্যরা, তাহাদের মধ্যে ছিলেন মহিউদ্দিন, রাকেশ বেরা, প্রসেনজিৎ বসু , দীনেশ চন্দ্র বিশ্বাস, মুক্তার সেলিম মোল্লা,মহিউদ্দীন ইসলাম, বিপ্লব মন্ডল ,নাজীব খান, জাকির হোসেন , আব্দুল রেজ্জাক আরো অন্যান্য অতিথিবৃন্দ, দেখতে দেখতে পঞ্চম তম বর্ষে পদার্পণ করল এই দল, তাহাদের বৃদ্ধি আস্তে আস্তে সারাদেশে বাড়তে শুরু করেছে, তাই আজ প্রতিষ্ঠা দিবসে বেশ কিছু দাবি নিয়ে মঞ্চে গর্জে উঠলেন একের পর এক সদস্যরা, কিভাবে তাদের হেনস্থা করা হচ্ছে এবং নিপীড়ন করা হচ্ছে, ও মহিলাদের উপর কিভাবে অত্যাচার শুরু হয়েছে, আর আমরা চুপ করে থাকব না, মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলি বাস্তবায়িত না হয়ে, সমস্ত কিছু বন্ধ করে দিচ্ছেন, শুধু তাই নয় মাদ্রাসা স্কুলগুলোকে পর্যন্ত ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন, আই ৪৯২ টি মাদ্রাসা স্কুলে ছাত্র থাকলেও শিক্ষক নাই, আমাদের অধিকার কিভাবে ছিনিয়ে নিতে হয় আইএসএফ আন্দোলনের মধ্য দিয়ে ছিনিয়ে নেবে। আমরা আরও একটি হুঁশিয়ারী দিতে চাই, প্রশাসন দিয়ে ভয় দেখিয়ে, আমাদের সদস্যদের মেরে রোখা যাবে না, যত মারবেন আমাদের সংগঠন তত তীব্র হবে,আজ প্রতিষ্ঠা দিবসে সকলকে এক করার উদ্দেশ্য, আর চুপ করে কেউ যাতে না থাকে, এলাকায় এলাকায় তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান, আমরা যে সকল দাবি করছি সেগুলো অবিলম্বে পূরণ না হলে, আগামী ২০২৬ এর ভোটে বুঝিয়ে দেবো, সাধারণ মানুষ ও সেকুলার ফন্ট কি চায়।আমাদের দাবী অবিলম্বে ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ বাতিল করতে হবে।ওবিসি সংরক্ষণ পূর্ণবহাল রাখতে হবে।বন সংরক্ষণ আইন ২০২৩ বাতিল করতে হবে।জাতভিত্তিক জনগণনা করতে হবে,আর জি কর কাণ্ডে নির্যাতিতা তিলোত্তমার ন্যায়বিচার করতে হবে দোষীদের আড়াল করা চলবে না,

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে।মাদ্রাসা সহ সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে হবে।দলিত আদিবাসী, মুসলমান, পিছড়েবর্গ মহিলাদের উপর বঞ্চনা নিপীড়ন বন্ধ করতে হবে।আজ আমরা এই মঞ্চ থেকে দাবিগুলী পেশ করলাম, এই দাবিগুলি পূরন না করতে পারেন, আন্দোলন আর তীব্র হবে, যতই রাজ্য সরকার ও কেন্দ্র সরকার আতত করুক না কেন, অধিকার আমরা ছিনিয়ে নেব।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর