শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত

পুলিশ, র‌্যাব এবং আনসার বাহিনীর পোশাক পরিবর্তন হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

নিজস্ব সংবাদদাতা: / ১২৪ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
পুলিশ, র‌্যাব এবং আনসার বাহিনীর পোশাক পরিবর্তন হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

পুলিশ, র‌্যাব এবং আনসার বাহিনীকে আরও বেশি জনবাদ্ধব এবং দেশ প্রেমিক হিসেবে গড়ে তুলতে উন্নত প্রশিক্ষণ ও তাদের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার বলেছেন,স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী । সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর পোষাকের রং নির্ধারণ করা হয়েছে যথাক্রমে আয়রণ, গ্রিন অলিভ ও গোল্ডেন হোয়াইট। পর্যায়ক্রমে পোশাক পরিবর্তন করা হবে বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, সুন্দর দেশ গঠনে আমাদের মন-মানসিকতার পরিবর্তন করতে হবে। বর্তমান সরকার দুর্নীতিমুক্ত দেশ গড়তে চায়। তিনি আরও বলেন বর্তমান সরকার পুলিশকে জনবান্ধব করে গড়ে তুলতে চায়, যে কারণে বাহিনীটির প্রশিক্ষণ এবং পোশাকে পরিবর্তন আনতে হবে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সীমান্তে নাশকতা ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ব্যবহারের জন্য আরও সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাস কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি চাপাইনবাবগঞ্জে সীমান্তে বিএসএফ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে বলেও জানান তিনি। সে কারণে বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।সীমান্তে এখন পরিস্থিতি স্থিতিশীল আছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী মাসে বিজিবি এবং ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।উপদেষ্টা বলেন বাংলাদেশে এখনো অনেকে অবৈধভাবে বসবাস করছেন। দেশে এখন অবৈধ অভিবাসীর সংখ্যা কমে ৩৩ হাজার ৬৪৮ হয়েছে। অবৈধ অভিবাসীর সংখ্যা ছিল ৪৯ হাজার ২২৬ জন। কেউ অবৈধ অভিবাসীদের দেশে থাকতে সহায়তা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ৩১ জানুয়ারির পরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপদেষ্টা।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে পুলিশ বাহিনী সংস্কার এবং তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে।সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর