শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত

ইন্ডিয়ান অরিগামিস্ট এর উদ্যোগে এবং বিপ্রদাস চ্যাটার্জির পরিচালনায় অরিগামি গ্রুপ প্রদর্শনী ।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ১৪৬ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

রবিবার, কলকাতার একাডেমি অফ ফাইন‌ আর্টস এর সাউথ গ্যালারীতে, ইন্ডিয়ান অরিগামিস্ট এর উদ্যোগে এবং বিপ্রদাস চ্যাটার্জির পরিচালনায়, অরিগামি গ্রুপ প্রদর্শনী শুরু হয়েছে।

এই প্রদর্শনী শুরু হয় ১৬ই জানুয়ারী, চলবে ২২শে জানুয়ারী পর্যন্ত এবং সকল শিল্পপ্রেমী ও দর্শকদের জন্য খোলা থাকছে , প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত।

১৬ই জানুয়ারী সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং সম্মানীয় অতিথি সম্প্রীতি মান্নার ও সকল শিল্পীর উপস্থিতিতে শুভ সূচনা হয়।

এই প্রদর্শনীতে যে সকল শিল্পীর অংশগ্রহণ করেছেন এবং তাহাদের হাতের তৈরি ছবি প্রদর্শিত হয়েছে, তাহাদের মধ্যে আছেন, বিপ্রদাস চ্যাটার্জি, প্রভাস দাস, সীমা মুখার্জি, জয়িতা মিত্র, চিরঞ্জন ঘোষ, গৌরব ঘোষ ,দেবাউদ মিত্র, অরিজিৎ পাত্র , সহিনী গুহ রায়, দীপান্বিতা দাস, নীলকমল দাস, সৌমেন পাল ,পর্ণাভো মজুমদার, সুভাষ কর্মকার, শ্রীপর্ণা মজুমদার, বিশ্বজিৎ চন্দ্র, শান্তা ঘোষ, যাহাদের প্রচেষ্টায় এই শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন, এবং শিল্প প্রেমী মানুষ ও দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন।

এই সকল কাগজের শিল্প ও কাজ সচরাচর দেখা যায় না। এবং অন্যান্য শিল্পের প্রদর্শনী হলেও, এই ধরনের প্রদর্শনী খুব কম দেখা যায়, এগুলি বেশিরভাগই বাইরে দেশে হয়ে থাকে বলে জানান, কাগজ দিয়ে যে এত রকম মডেল তৈরি করা যায়, সকল দর্শককে তাক বানিয়ে দিয়েছেন। এমন কি বেশ কয়েকটি স্কুলের ছেলেমেয়েরাও এই প্রদর্শনী দেখতে একাডেমিতে ভিড় জমিয়েছিলেন, তাহারাও এই ধরনের প্রদর্শনই দেখে আপ্লুত। শুধু তাই নয় যে সকল স্কুলের ছেলেমেয়েরা প্রদর্শনী দেখতে এসেছিলেন তাহাদের শিক্ষক ও শিক্ষিকারা আগ্রহ প্রকাশ করেছেন, , যাতে তাহাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের শেখার সুযোগ করে দিতে পারেন।S

সাংবাদিকদের সাথে কথা বলার সময় উদ্যোক্তা জানালেন, আমি খুশি, যে কয়েকটি স্কুল আমাকে শেখানোর জন্য আগ্রহ প্রকাশ করেছেন, আমরাও চাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে এই সকল ছোট ছোট ছেলে মেয়েদের তৈরি করা। এই শিল্প শিখতে গেলে শুধু ছোট ছোট ছেলেমেয়েদের শিখলেই হবে না তাহার বাবা-মাকেও আগ্রহ প্রকাশ করতে হবে এবং তাদেরও শেখার আগ্রহ থাকতে হবে , এটা শুধু ছোট ছোট শিশুদের জন্যই শিল্প নয়, সবাই শিখতে পারে, একটা শিশু শিখে নিজের মতো শিল্প গড়ে তুলতে পারবে, এবং সরকারেরও এই শিল্পের উপর নজর দেওয়া দরকার। তাহলে হয়তো শিল্পীরা, এই ধরনের শিল্প তৈরিতে আগ্রহ প্রকাশ করবে, এবং অন্যান্য দেশের মতো পশ্চিমবঙ্গেও বহু শিল্পী তৈরি হবে, কয়েক বছর আগে যখন আমি এই শিল্পর প্রদর্শনী করছিলাম তখন আমরা দু তিনজন মাত্র, আজ আসতে আসতে পদর্শন নীতি ১৮ জন অংশগ্রহণ করেছেন, তারা নিজেরা শেখার চেষ্টা করেছেন এবং তাদের ছবি এই প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে। আগামী দিনে যেন আরো অনেক শিল্পী তৈরি হয়।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর