যশোরের কেশবপুরে ৫ম পর্যায়ের ২য় ধাপে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের আওতায় ভ‚মি ও গৃহহীন ৮০টি পরিবার পেলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর। মঙ্গলবার (১১জুন) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঈদ উপহার হিসেবে ওই ৮০ ভ‚মি ও গৃহহীন পরিবারের মাঝে ২ শতাংশ জমির দলিল ও নামজারির কপিসহ বাড়ির চাবি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উপহারের পাকা ঘরেই হবে কেশবপুরের অসহায় ও গ্রহহীন পরিবারের সদস্যদের ঈদের আনন্দের সেরা উপহার।কেশবপুরের ৮০ পরিবারের হাতে ২ শতাংশ জমির দলিল ও নামজারির কপিসহ বাড়ির চাবি তুলে দেন কেশবপুর উপজেলা নির্বাহি অফিসার মোঃ তুহিন হোসেন। উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর সঞ্চলনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ঘর বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ তানভীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রশিদ প্রমুখ।