মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস 

দুর্নীতি সন্ত্রাস ও শোষণ মুক্ত সম্প্রীতির বাংলাদেশ চাই : ড.শফিকুর রহমান

নিজস্ব সংবাদদাতা: / ১৭০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, আমরা দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, শোষণ মুক্ত সম্প্রীতির বাংলাদেশ চাই। এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের দেশ আমরা মিলেমিশে বসবাস করবো। আমরা ফ্যাসিবাদদের মতো কোথাও পালিয়ে যাবোনা। এদেশ আমাদের, আমরা সকলে মিলেমিশে বাংলাদেশ গড়ে তুলবো। সোমবার দুপুরে স্বরূপকাঠি উপজেলার জগন্নাথকাঠি বাজারে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতাকালে এসব কথা বলেন। শফিকুর রহমান আরো বলেন, “জাতি,ধর্ম,বর্ন নির্যাতিত মানুষের রক্তে ২৪ বিপ্লব হয়েছে। তাই এ কৃতিত্ব আমাদের কারো একার নয়। এটা মহান আল্লাহর রহমত। নির্যাতিত, নিপীড়িত নিগৃহীত মানুষের ডাকে সাড়ায় আল্লাহ আমাদের জুলুমের হাত থেকে রক্ষা করেছেন। ২৪ বিপ্লব আমাদের সবার অংশগ্রহনে আমরা পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে মুক্ত হয়েছি। এ বিপ্লবে হাজার হাজার মানুষ প্রান দিয়েছেন। কেউ চিরতরে পংগু হয়েছেন। কেউ হারিয়েছেন অঙ্গ। তাই এদেশ হবে, মুসলিম, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান সবার। এদেশে আমরা আর কোন রক্তপাত দেখতে চাইনা। যে লক্ষ্য নিয়ে দেশটা মুক্ত হয়েছে, সেই লক্ষে দেশটা হবে সন্ত্রাস, চাদাবাজ, র্দুনীতি মুক্ত একটা দেশ। তাই আসুন, আমরা সবাই মিলে একটা সুন্দর দেশ গড়ি”। এ সময় শফিকুর রহমানের সাথে উপস্থিত ছিলেন পিরোজপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদ সাঈদী এবং শামীম সাঈদীসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন জেলা আমির তোফাজ্জল হোসাইন ফরিদ, নায়বে আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি মোজহিরুল হক। নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারি মাওলানা মোঃ আবদুল রশিদ, সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ জহিরুল ইসলাম প্রমুখ। এরপর তিনি ছারছিনা দরবার শরীফে গিয়ে মাজার জিয়ারত করেন এবং দরবারে সকলের সাথে কুশল বিনিময় শেষে বানারীপাড়া উপজেলার উদ্দেশ্য যাত্রা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর