মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

কলাপাড়ায় ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে কৃষকলীগের ত্রান বিতরন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ / ২৮৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

ঘূর্নিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ও অসহায় কৃষকের মাঝে কৃষি উপকরন ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের আওয়ামীলীগের কার্যালয়ে ও কুয়াকাটার বৌদ্দ বিহার মন্দিরে এ বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২ টায় নীলগঞ্জ ৫২ টি কৃষক পরিবার এবং ২ টায় কুয়াকাটায় রাখাইন সম্প্রদায়ের ৩০ টি রাখাইন পরিবারের হাতে এ সহায়তা তুলে দেয়া হয়।বাংলাদেশ কৃষকলীগ, কলাপাড়া উপজেলা ও নীলগঞ্জ ইউনিয়ন শাখার আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষকলীগের কেন্দ্রীয় ১ নং সাংগঠনিক সম্পাদক এ্যাড, মো. গাজী জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম রেজা, সহ-দপ্তর সম্পাদক মীর শওকত হোসেন শানু, ধর্ম বিষয়ক সহ সম্পাদক নিউ নিউ খেইন, কৃষকলীগের কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এ্যাড, মো. আনোয়র হোসেন, সাধারন সম্পাদক এস. এম মুর্তাল্লাহ সৌরভ। কৃষকলীগের নীলগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মো. আলাউদ্দিন খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ডা. মো. ইব্রাহিম খলিল, আ. রহমান তালুকদার প্রমুখ।বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, মাননীয় প্রাধানমন্ত্রীর নির্দেশে ঘূর্নিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ও অসহায় কৃষকের মাঝে সার, বীজ,আটি ও খাদ্য সামগ্রী বিতরন করেছি। ঘূর্নিঝড়ে যাদের ঘর ভেঙ্গেছে লিষ্ট করে প্রত্যেককে ঘর নির্মান করে দেয়া হবে। বাংলাদেশে একজনও গৃহহীন থাকবেনা। তিনি আরো বলেন, মৎস্য চাষের নামে খালে বাঁধ দিয়ে কৃষি কাজে ব্যঘাত ঘটালে কাউকে ছাড় দেয়া হবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর