সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী

এবার কি বিয়েটা হচ্ছে, মুখ খুললেন রুক্মিণী মৈত্র

ডেস্ক রিপোর্ট : / ৩০৩ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও জড়িয়েছেন টালিউড অভিনেতা দেব। সদ্যই ভারতের লোকসভা নির্বাচনে ঘাটাইলের আসন থেকে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। অভিনয় কিংবা রাজনীতি, উভয় নিয়ে যেমন আলোচনায় দেব তেমনি আলোচনায় তার প্রেমিকা রুক্মিণীকে নিয়েও। সম্প্রতি দেব ও রুক্মিণীর গোপনে বিয়ের খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে সবাই।গুগলেও তাদের বিয়ের তথ্য দেয়া হয়েছিল।একাধিক ভারতীয় প্রতিবেদনে প্রকাশ করা হয়, তিন বছর আগে নাকি দেবের বিয়ে হয়ে গেছে! এখানেই শেষ নয়। তার নাকি তিন বছরের এক সন্তানও আছে! এ খবর প্রকাশ্যে আসতেই দেবের অনেক অনুরাগীও হতবাক। খবর জেনে নড়ে চড়ে বসেছে টলিউড ইন্ডাস্ট্রিও।ব্যাপক আলোচনার জন্ম দেয় সংবাদটি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কথা বলেছেন দেবের প্রেমিকা ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র। অভিনেত্রীকে গোপনে বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করতেই তার জবাব, ‘ওহ গড! এটা যে কোথা থেকে আসছে! গুগলেও পৌঁছে গেল। শুধু তাই নয়, একটা বাচ্চার কথাও আছে, সে আমার ভাগনি।যেহেতু ‘আমাইরা’র সঙ্গে এত ছবি, ওকে আমার বাচ্চা বানিয়ে দিয়েছে।আনুষ্ঠানিক বিয়েটা কবে করবেন এই জুটি তা জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘যে বছর মিডিয়া স্পেকুলেট করবে না, বোধহয়– সেই বছর বিয়েটা করে নেব। আর আমার মা জিজ্ঞেস করে না, তোমরা জানতে চাইছ কেন? দেখো যেদিন মনে হবে আই অ‌্যাম রেডি টু গেট ম‌্যারেড, করে নেব। আমি কিন্তু বিয়েতে বিশ্বাসী এবং বিয়ে লুকিয়ে রাখতে একদমই বিশ্বাসী নই। আমি জীবনে যে পদক্ষেপই নিয়েছি সামনাসামনি নিয়েছি।সবে কাজ শুরু করেছি। এত ব‌্যস্ততা রয়েছে যে বিয়ের প্ল‌্যান করা সম্ভব নয়। যখন হবে, তখন হবে। আর আমার মনে হয় কমিটমেন্ট বেশি জরুরি। আজকাল অনেক বিয়েতেই দেখি, বিয়ে টিকে আছে, কিন্তু কমিটমেন্ট নেই। তাই আমাদের কমিটমেন্ট থাকুক, বাকিটা ক্রমশ প্রকাশ‌্য।বর্তমানে নিজের আসন্ন চলচ্চিত্র ‘বুমেরাং’-এর প্রচারণায় ব্যস্ত রুক্মিণী। এতে প্রথমবারের মতো টলিউড সুপারস্টার জিতের সঙ্গে কাজ করেছেন তিনি। চরিত্রের স্বার্থে সিনেমায় ন্যাড়া মাথায় দেখা যাবে রুক্মিণীকে। তার এই ন্যাড়া লুক বেশ আলোড়ন ফেলে দিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর