বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পতিত কর্তৃত্ববাদী সরকার আইন, বিচার ও প্রশাসন বিভাগকে একাকার করেছিল: বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রিজভী

ডেস্ক রিপোর্ট : / ১৩২ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

পতিত কর্তৃত্ববাদী সরকার তার কর্তৃত্ব নিশ্চিত করতে গিয়ে আইন, বিচার, প্রশাসন- সবকিছুকে একাকার করে ফেলেছিল বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী । তিনি শনিবার রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে উর্দ্ধতন কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন। গত বছরের সেপ্টেম্বরে এসব সাবেক সামরিক কর্মকর্তা জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপি’র রাজনীতিতে যোগ দেন। বিএনপি কার্যালয় থেকে জানানো হয়, সাবেক সামরিক কর্মকর্তাদের এই দলে ২০ জন সাবেক কর্মকর্তা ছিলেন।রুহুল কবির রিজভী বলেন,‘ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আমলে বিচারকেরা অনেকেই রাজনীতিবিদদের মতো কথা বলেছেন। সাবেক বিচারপতি ‘শামসুদ্দিন মানিক’র কথা শুনে মনে হতো তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। সাবেক প্রধান বিচারপতিকে তরবারি উপহার দিয়েছিলেন গোয়েন্দা বাহিনীর সাবেক প্রধান। ছাত্রলীগের ছেলেরা গিয়ে ফুল দিয়েছেন। পৃথিবীর কোথাও এমন নজির নেই। তিনি বলেন,‘একদিকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, অন্যদিকে বহুদলীয় গণতন্ত্রকে নিশ্চিত করতে হবে। এ দুটি বিষয়কে সামনে রেখেই আমাদেরকে এগিয়ে যেতে হবে।ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘সীমান্তে হত্যা হচ্ছে প্রতিদিন। এক দিন দু’দিন পরপরই ঠাকুরগাঁয়ের সীমান্ত, লালমনিরহাটেরসীমান্ত, হবিগঞ্জের সীমান্ত রক্তাক্ত হচ্ছে। ফেলানীর মতো অনেক কিশোরীর লাশ কাঁটাতারের ওপর ঝুলেছে। কিন্তু গত সরকার তার একটারও প্রতিবাদ পর্যন্ত করতে পারেনি।মতবিনিময় সভার উদ্ধৃতি দিয়ে বিএনপি অফিস সূত্রে বলা হয়, সাবেক সেনা কর্মকর্তারা রুহুল কবির রিজভীর সাথে দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।দেশের প্রয়োজনে এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে আরো শক্তিশালী করার জন্য সাবেক সামরিক কর্মকর্তাদের কাজে লাগানো যেতে পারে বলে এ সকল সাবেক সামরিক কর্মকর্তারা অভিমত ব্যক্ত করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জহুরুল আলম, কর্নেল (অব.) আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আইয়ুব, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) নওরোজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুস্তাফিজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) রাশেদ, মেজর (অব.) কোরবান আলী, মেজর (অব.) ছাব্বিরসহ মোট ২০ জন সাবেক সামরিক কর্মকর্তা এ মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর