রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আব্দুল মোতালেব মেমোরিয়াল স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

মীর জেসান হোসেন তৃপ্তী : / ১৭০ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

শুক্রবার রাত্র সাড়ে ৮ টায় ঢাকা জেলার আশুলিয়া থানার বেরন এলাকায় তাহফিজুলকুরআন মাদ্রাসায় অব্দুল মোতালেব মেমোরিয়াল স্মৃতি সংসদের উদ্যোগে ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের পিতা মরহুম মীর আনাম আলী ও সংগঠনের দপ্তর সম্পাদক কেএম মোহাম্মদ হোসেন রিজভীর পিতা মরহুম আব্দুল মোতালেব মাস্টারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ঢাকা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক কেএম মোহম্মাদ হোসেন রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় বলেন মরহুম আব্দুল মোতালেব মাস্টার একজন আদর্শ বান শিক্ষক ছিলেন। তার সুযোগ্য পুত্র ঢাকা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক কেএম মোহম্মাদ হোসেন রিজভী তার নামে স্মৃতি সংসদ করে দীর্ঘ ৩৪ বছর যাবৎ সুষ্ঠভাবে পরিচালনা করছেন। এই সংগঠনের উদ্যেগে আমার পিতা মরুহুম মীর আনাম আলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করায় আমি তাহার কাছে চির কৃতজ্ঞ। তাহফিজুলকুরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আলহাজ্ব সাদিক হুসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন,হাজী মোঃ আতাবউদ্দীন মোল্লা,বাংলাদেশ মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি এস এম মনিরুজ্জামান,এবিসি ওয়ার্ল্ড নিউজ এর প্রকাশক ও সম্পাদক মোঃ রিপন মিয়া। দক্ষিণ বঙ্গ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম ময়না মোল্লা,সাংবাদিক মোফাজ্জেল হোসেন রাজু,মোঃ মোশারাফ হোসেন,মোঃ অমির হোসেন,মোঃ আহম্মাদ হোসেন,কেএম সোলাইমান হোসেন আলভী প্রমুখ। এ সময় তাহফিজুলকুরআন মাদ্রাসার শিক্ষক ও ৬০ জন হাফিজুল কুরআন এর ছাত্র উপস্থিত ছিলেন । এছাড়া উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষে তাবারক বিতারন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর