সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

ভাসানীকে বাদ দিয়ে মুক্তি সংগ্রামের সঠিক ইতিহাস রচিত হবে না : নজরুল ইসলাম

নিজস্ব সংবাদদাতা: / ১৯৮ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, পাঠ্যপুস্তক থেকে বাদ দিলেই মজলুম জননেতা মওলানা ভাসানী ইতিহাস থেকে মুছে যাবেন না। তাঁকে বাদ দিয়ে আমাদের মুক্তি সংগ্রামের সঠিক ইতিহাস রচিত হবে না।বিএনপির নেতা আরো বলেন, ‘মওলানা ভাসানী আমাদের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা। তাঁর জীবনী পাঠ্যপুস্তক থেকে বাদ দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার যে অন্যায় করেছে তার নিন্দা জানানোর ভাষা জানা নেই।ইতিহাসে বিভ্রান্তি সৃষ্টি করে কাউকে খাটো করা যায় না; ইতিহাস তার আপন গতিতে চলে উল্লেখ করে নজরুল ইসলাম খান আরও বলেন, ‘মওলানা ভাসানী তাঁর মানবতাবাদী কর্মের মাধ্যমে ইতিহাসে স্থান করে নিয়েছেন। তিনি আমাদের ইতিহাসের অমূল্য সম্পদ। তাঁকে সম্মান জানালে আমরা জাতি হিসেবে গর্বিত হবো। শনিবা জাতীয় প্রেসক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ৫ম ও ৮ম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনী প্রত্যাহারের প্রতিবাদ জানিয়ে তা বর্তমান প্রেক্ষাপটে ৭ম থেকে ৯ম শ্রেণীর পাঠ্যপুস্তকে পুনরায় অন্তর্ভূক্ত করার দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হীরার সঞ্চালনায় গণসমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম, যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান, সাবেক কমিশনার ফরিদ উদ্দিন, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক এডভোকেট মো. আলী, জামিল আহমেদ, যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মোশারফ হোসেন, নারী নেত্রী সোনিয়া আক্তার, কৃষক পরিষদের আহ্বায়ক হাজী মাসুদ, যুব পরিষদের আব্দুল আজিজ ও বংশাল থানা সভাপতি ইমরুল হাসান অসীম।আমাদের জাতীয় ইতিহাসে মওলানা ভাসানীর গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, মওলানা ভাসানী আমাদের স্বাধীনতা ও মুক্তি-সংগ্রাম এবং অস্তিত্বের সাথে মিশে আছে, তিনি থাকবেন এদেশের মেহনতি মানুষের অন্তরে চিরঅম্লান।তারা বলেন, ইতিহাস সবার স্থান নির্ধারণ করে দিয়েছে, সেই ইতিহাস থেকে কাউকে মুছে ফেলা যাবে না। মুক্তিকামী মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়ে তিনি ইতিহাসে অমর হয়ে আছেন। তারা অন্তর্বর্তী সরকারের কাছে ২০২৫ সালের নতুন পাঠ্যপুস্তকে মওলানা ভাসানীর জীবনী অন্তর্ভূক্ত করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর