সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

পায়রা বন্দরের উন্নয়ন মূলক কাজ দ্রুত গতিতে চলবে-উপদেষ্টা ড.এম সাখাওয়াত হোসেন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ / ২৩৯ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

নৌপরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘দেশের অর্থনীতির জন্য পায়রা একটি গুরুত্বপূর্ণ বন্দর। এর কাজ যেন আরো ত্বরান্বিত হয় এবং প্রকল্পে বরাদ্দের টাকা যেনো শতভাগ সদ্ব্যবহার করা হয় তা নিশ্চিত করা হবে। ইতিমধ্যে বন্দরের ক্যাপিটাল ড্রেজিং শেষ হয়েছে ম্যান্টেইনেন্সের মাধ্যমে চ্যানেলের নাব্যতা বজায় রেখে বন্দর সচল রাখা হবে। সোমবার সকালে পায়রা সমুদ্র বন্দরের উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে এসব কথা বলেন তিনি।তিনি আরো বলেন, বন্দরটিকে লাভজনক করতে হলে এর কানেক্টিভিটি উন্নয়ন করতে চারলেন রাস্তা ও রেল লাইনের কাজ দ্রæত শুরু করতে হবে। এছাড়া দেশের আমদানি পন্যের কিছু অংশ এই বন্দরে পন্য খালাশ করে আয় বাড়ানোর ব্যাবস্থা গ্রহন করা হবে এতে অন্য বন্দরগুলোর উপরেও চাপ কমবে। তিনি বলেন বিশ্বের কোন বন্দর রাতারাতি প্রতিষ্ঠা হয়নি সেজন্য সময় দিতে হবে। এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার বণিক, চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী,সদস্য পরিমল চন্দ্র বসু (যুগ্মসচিব),সদস্য ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ হোসেন (ট্যাজ), ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ, ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান (প্রকল্প পরিচালক,পাবক) সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। রবিবার বিকেলে, পায়রা বন্দরের চলমান প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বন্দর কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন তিনি। উল্লেখ্য,প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত পায়রা বন্দরে ২৮০২ টি দেশি বিদেশি জাহাজ ভিড়েছে। মোট আয় হয়েছে ১৫ শত ৩ কোটি ৬৫ লক্ষ ৮২ হাজার ৩ শত ১৮ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর