মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি : / ২২৭ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে পিরোজপুরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষন কেন্দ্র (পিটিআই) এর সামনে থেকে এ বিক্ষোভ শুরু হয়। পরে উপজেলা পরিষদের সামনে পুরাতন সিও অফিস মোড়ে ঘন্ট ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন শিক্ষকরা।এ সময় বক্তারা বলেন, সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩ তম গ্রেড থেকে উন্নিত করে ১২ তম গ্রেড বাস্তবায়নের একটি প্রস্তবনা পেশ করা হয়। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বেশ কয়েক বছর আগে থেকেই তাদের জন্য ১০ম গ্রেড বাস্তবায়নের দাবী জানিয়ে আসছিলেন। সম্প্রতি ওই জারি করা প্রজ্ঞাপনে তাদের সেই ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়ায় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করে আজকের এই মানববব্ধন কর্মসূচীর আয়োজন করেছেন।ওই মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ওবায়দুল্লাহ আল মারুফ, মো. আব্দুল আজিজ, সুমাইয়া নাসরিন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। তারা তাদের পৃথক বক্তব্যে অভিলম্বে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর