রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, সাঈদ-মুগ্ধকে স্মরণ

ডেস্ক রিপোর্ট : / ২৫১ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলংকাকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ। ম্যাচের শুরুর দিকে মিরাজুল ইসলামের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। আর ম্যাচ শেষ হওয়ার কিছু সময় আগে পিয়াস নোভা গোল করলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।মঙ্গলবার (২০ আগস্ট) নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে একেবারে শুরুর দিকেই গোল পেয়ে যায় বাংলাদেশ। ১৭ মিনিটে বল পেয়ে বাম দিক দিয়ে ঢুকে পড়েন রাব্বি হোসেন রাহুল। তার গোলমুখী ক্রসে পা ছুঁইয়ে দলকে লিড এনে দেন মিরাজুল ইসলাম।গোলের পর জার্সির ওপর সাদা এক টি-শার্ট পরে উদযাপন করেন মিরাজ। যাতে লেখা ছিল, ‘মুগ্ধ এবং আবু সাঈদের স্মরণে, মনে রেখ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি’।প্রথমার্ধে আরও বেশকিছু সহজ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। কাঙ্ক্ষিত দ্বিতীয় গোলটি পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের শেষ সময় পর্যন্ত। পিয়াস নোভার সে গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়েন মারুফুল হকের শিষ্যরা।প্রসঙ্গত, বৃহস্পতিবার (২২ আগস্ট) স্বাগতিক নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সে ম্যাচ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে খেলবেন মিরাজরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর