রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

নকল ভারতীয় ধানবীজে সয়লাব তেঁতুলিয়া প্রতারিত হচ্ছেন কৃষকরা

মুহম্মদ তরিকুলইসলাম, পঞ্চগড় থেকে : / ৩৩৪ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নকল ভারতীয় ধান বীজে সয়লাব বাজারগুলো প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন অসহায় কৃষকরা।
রোপা-আমন মওসুম সামনে রেখে অসাধু বীজ ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছেন। তারা কৃষকদের কাছে জনপ্রিয় র্স্বণা জাতের ভারতীয় একটি ধান বীজের নামে লোকাল বিভিন্ন ধানবীজ বিক্রি করে প্রতারণা শুরু করেছে এমন অভিযোগ উঠেছে। অথচ স্বর্ণানামে বাংলাদেশে কোনো ধান নেই। ওই মুনাফা খোর বীজব্যবসায়ীরা ভারতীয় ধান বীজপ্যাকেটের আদলে নকল প্যাকেট তৈরি করে বাজার থেকে ধান ক্রয় করে প্যাকেট জাত করছে। পরে তা স্বর্ণাধানের বীজ হিসেবে বাজারে বিক্রি করছে।সরেজমিনে দেখাযায়, বিভিন্ন নামকরা কোম্পানির মোড়কে নিন্মমানের ধানবীজ প্যাকেট জাত করে স্থানীয় হাট-বাজারে বিক্রি হচ্ছে। ফলে কৃষক না জেনে এসব নকল বীজ কিনে প্রতারণার শিকার হচ্ছেন। এতে ধানের ফলনে ধ্বংস নামবে এবং কাঙ্খিত খাদ্য উৎপাদন হবেনা। ফলেখাদ্য সংকট থেকেই যাবে। এদিকে মানসম্মত বীজনা পেয়ে কৃষক দিশে হারা হয়ে পড়েছেন। সরকারের কৃষি বিভাগ বিষয়টি জেনে ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তেমন একটা উদ্যোগী হচ্ছেনা বলে জোর অভিযোগ উঠেছে। ২৬ মে রোববার উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর বাজার এবং ২৯ মে শালবাহান ইউনিয়নের শালবাহান বাজারে সরেজমিনে গিয়ে দেখাযায়, অসাধু ব্যবসায়ীরা লাল র্স্বণাজাতের ভারতীয় বীজের প্যাকেটে লোকাল সাদা র্স্বণাধানের বীজ দিয়ে তাদের প্রতারিত করা হচ্ছে। টাইগার ব্রান্ডের র্স্বণাধানের বীজ ও ভারত সীডনামে ধানের বীজের প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ নেই, মেয়াদ উত্তীর্ণের তারিখ নেই। এছাড়া বিএসটিআই-এর কোন অনুমোদন ও নেই৷ এদিকে পান ৮০৪ যমুনা ধানের বীজ ও পানসীড নামে বীজের প্যাকেটে লোকাল সাদা র্স্বণাধানের বীজ দিয়ে কৃষকদের প্রতারিত করা হচ্ছে। প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকলে ও সাদা গুডি স্বর্ণা লেখাটি সীল মারা রয়েছে এবং প্যাকেটটি কলকাতার দেখা গেছে। খোঁজ নিয়ে জানাযায়, উপজেলায় ১৭টি হাট-বাজার রয়েছে তার মধ্যে শালবাহান ও ভজনপুর হাটেই এই নকল ধানের বীজ বেশি কেনাবেচা হয়ে আসছে। আরও জানাযায়, প্রতি শনিবার ও বুধবার শালবাহান হাটবসে এবং প্রতি রোববার ও বৃহস্পতিবার ভজনপুর হাট বসে। কৃষকরা জানান, সরকার স্বল্প মূল্যে সার-বীজ দেয়ার পাশাপাশি কৃষি প্রণোদনা দিচ্ছেন। কিন্তু বাজারে ভেজাল ও নকল বীজ বিক্রি হওয়ায়তা ক্রয় করে কৃষকরা প্রতারিত হচ্ছে। ফলে সরকারের দেয়া কৃষি প্রণোদনার সফলতা পাচ্ছেন না কৃষকরা। তারা বলছেন, বেশি দাম হলেও যদি কৃষকরা ভালো বীজ পেয়ে থাকেন তাহলে তাদের ফসলের উৎপাদন বেড়ে যাবে। এতে আয়ও বেড়ে যাবে। কিন্তু ভেজাল বীজে কৃষকদের পুঁজি হারিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তাই জরুরি ভিত্তিতে ঐসব নকল বীজ বিক্রয়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তারা জোর দাবি জানান। নাম প্রকাশে অনিচ্ছুক ভজনপুর বাজারের এক বীজ ব্যবসায়ী দোকানদার বলেন, আমরা জগদল থেকে ক্রয় করে বাজারে বিক্রি করি। আটোয়ারী ও জগদলে ভারতীয় এই প্যাকেটের ধান পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে জানতে পারাযায় গত বছর মে মাসে জেলার আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারের আপন বীজ ভান্ডারের মালিক আনিছুর রহমান লেবুর বাড়ি, দোকান ও গোডাউনে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন মোড়কের এই নকলবীজ উদ্ধার করা হয়। তারই ধারাবাহিকতায় বিভিন্ন বীজভান্ডার মালিকগণ গোপনে এই ব্যবসা চালিয়ে আসছেন বলে জানা গেছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম বলেন, ভারতীয় প্যাকেটে নকল ধানের বীজ বিক্রির বিষয়ে মিটিং এ আলোচনা হয়েছে দ্রুত ইউএনও মহোদয়ের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি বলেন, বিষয়টি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর