সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মীর রাজিবুল হাসান নাজমুল : / ২ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

ঢাকার আশুলিয়ায় দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৭টায় আয়োজিত এ অনুষ্ঠানে মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেবের রুহের মাগফিরাত কামনা, তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব (WIPC) ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের চেয়ারম্যান কে এম মোহাম্মদ হোসেন রিজভী।

সভাপতির বক্তব্যে আওরঙ্গজেব কামাল বলেন, “আমার পিতা মরহুম মীর আনাম আলী এবং আমার প্রাণপ্রিয় ভাই, আমার আদর্শে দীক্ষিত সাংবাদিক ও ঢাকা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কে এম মো. হোসেন রিজভীর পিতা-মাতা ছিলেন আদর্শবান মানুষ। তাঁরা সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। মানুষের প্রতি ভালোবাসা, মানবিকতা ও সমাজের জন্য কিছু করার যে শিক্ষা তাঁরা দিয়ে গেছেন, তা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, মা-বাবার ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। তাঁরা আমাদের পৃথিবীতে এনেছেন, লালন-পালন করেছেন এবং সঠিক পথে চলার শিক্ষা দিয়েছেন। তাই প্রতিটি সন্তানের উচিত জীবিত অবস্থায় মা-বাবার সেবা করা এবং মৃত্যুর পর তাঁদের জন্য বেশি বেশি দোয়া করা। মা-বাবার স্মৃতি ধরে রাখা এবং তাঁদের মানবিক আদর্শ পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াও আমাদের নৈতিক দায়িত্ব।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা রুহুল আমিন। তিনি বলেন, প্রতিটি মা-বাবা তাঁদের সন্তানদের জন্য সারাজীবন ত্যাগ স্বীকার করেন। সন্তানদের মানুষ করতে গিয়ে তাঁরা যে শ্রম, ভালোবাসা ও ত্যাগ স্বীকার করেন, তার ঋণ কোনোভাবেই শোধ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের উচিত মা-বাবার জন্য দোয়া করা, তাঁদের স্মরণ করা এবং তাঁদের দেখানো আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনা করা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার মীর, এশিয়ান টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম খান লিটন, ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ আহমেদ চিশতী, মো. শামীম আহমেদ, বাংলা টিভির আলমগীর হোসেন নীরব, প্রিমিয়ার টিভির জাকির আহমেদ জীবন, এবিসি নিউজের প্রকাশক ও সম্পাদক মো. রিপন মিয়া, আশুলিয়া সাংবাদিক ঐক্য সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন রাজু, মো. শাকিল আহমেদ, মো. শিহাব উদ্দিন, মীর জেসান হোসেন তৃপ্তি, মোশারেফ হোসেন এবং বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহার আলী, বিশিষ্ট সমাজসেবক  কে এম নজরুল ইসলাম, জিয়া সাইবার ফোর্সের  নেতা আব্দুল্লাহ আল মামুন, কে এম আলভীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।

দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেবের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে উপস্থিত সাংবাদিকদের মা-বাবা এবং পরিবারের প্রয়াত সদস্যদের জন্যও বিশেষ দোয়া করা হয়। এ ছাড়া অসুস্থ সাংবাদিকদের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

দোয়া পরিচালনা করেন মসজিদে কোবার খতিব হাফেজ মাওলানা সাদিক হুসাইন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মা-বাবার স্মৃতি ও আদর্শ ধরে রাখা প্রত্যেক সন্তানের দায়িত্ব। তাঁদের নামে স্মৃতি সংসদ গঠন এবং দোয়া মাহফিলের আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং নতুন প্রজন্মের মধ্যে পারিবারিক মূল্যবোধ, মানবিকতা, শ্রদ্ধাবোধ ও ধর্মীয় চেতনা জাগ্রত করার একটি মহৎ উদ্যোগ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সবার মাঝে তাবারুক বিতরণ করা হয়। আন্তরিকতা, পারস্পরিক সৌহার্দ্য ও মরহুমদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর