রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

জিয়ানগরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ২২ টাইম ভিউ
আপডেট : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

 

পিরোজপুর জেলার জিয়ানগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় জিয়ানগর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জিয়ানগরের উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মোঃ ওয়ালিউর রহমান রুবেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ, উপজেলা জামায়াতের আমির মোঃ আলী হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বাত খান, জিয়ানগর প্রেসক্লাবের সভাপতি খান মোঃ নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক খান মোঃ মনিরুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক আবুল কালাম আজাদ, সরকারি কলেজের প্রভাষক মোঃ জাকারিয়া হোসেন,প্রত্যাশী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদারসহ স্থানীয় সুধীজনেরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানী বলেন, “বিগত সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে।” জিয়ানগর উপজেলায় যেসব উন্নয়নকাজ থেমে আছে, সেগুলো পুনরায় চালু করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের বিষয়ে জেলা প্রশাসক বলেন, পূজাকে কেন্দ্র করে সবার সহযোগিতা প্রয়োজন। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান বজায় রেখে সবাইকে উৎসব উদ্‌যাপন করতে হবে।
সভায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর