শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে  মোবাইল চুরি, আনসারের তৎপরতায় ফোন উদ্ধার—যুবক আটক ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

খুলনার ডুমুরিয়ায় মাছের পোনা অবমুক্ত

ডুমরিয়া প্রতিনিধি : / ১৬ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

‎‎ খুলনা জেলার ডুমুরিয়ায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ পুকুরে কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত করে এর উদ্বোধন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান সোহেল রিগান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, বিএনপি নেতা গাজী আব্দুল হালিম, শেখ ফরহাদ হোসেন, শেখ মাহাবুর রহমান, সেলিম হালদার, পলাশ কুমার সেন,অর্চন বসু সহ অনেকে। উল্লেখ্য চলতি মৌসুমে বিল সিঙ্গা, হাসপাতাল পুকুর, ভূমি অফিস পুকুর,সাজিয়াড়া মহিলা মাদ্রাসা পুকুর,সদর দাখিল মাদ্রাসা পুকুর সহ ৪৩টি প্রতিষ্ঠান ও ১টি উন্মুক্ত জলাশয়ে ৩৩৩ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে।

 খুলনার খর্ণিয়া হাইস্কুলে ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত

‎ডুমুরিয়া প্রতিনিধি :  খুলনা জেলার ডুমুরিয়ায় খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে সাবেক জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জেড এম মোজাহিদ হোসেন অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ২৩ আগষ্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড, মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক বিলাস কুমার মুখার্জি, শিক্ষক প্রতিনিধি জগদীশ কুমার দাস ও অভিভাবক সদস্য হিসেবে শেখ রেজ‌ওয়ান হোসেন কে মনোনীত করা হয়েছে। এদিকে মোজাহিদ হোসেন সভাপতি নির্বাচিত হ‌ওয়ায় ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও তার শুভাকাক্সক্ষীরা অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর