আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী প্রকৌশলী মো. জাকির হোসেন সরকার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় তিনি গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং কুষ্টিয়া সদর আসনের সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। সভাটির আয়োজন করে নির্বাচনী ব্যবস্থাপনা কমিটির মিডিয়া সেল।মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন,“দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ তাদের সাংবিধানিক ভোটাধিকার থেকে বঞ্চিত। বিএনপি জনগণের সেই হারানো অধিকার ফিরিয়ে দিতে দৃঢ়প্রতিজ্ঞ। কুষ্টিয়া সদরকে একটি পরিকল্পিত, আধুনিক ও জনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতেই আমি রাজনীতিতে এসেছি।তিনি আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করাই হবে তার রাজনীতির প্রধান অগ্রাধিকার। রাজনীতিকে ক্ষমতার হাতিয়ার নয়, বরং জনসেবার এক পবিত্র মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করাই বিএনপির দর্শন বলেও তিনি উল্লেখ করেন।সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রয়াসের আহŸান জানান। একই সঙ্গে গণতন্ত্র ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের দায়িত্বশীল ভ‚মিকার ভ‚য়সী প্রশংসা করেন তিনি।প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন,“সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদই পারে একটি জাতিকে সঠিক পথে পরিচালিত করতে। গণমাধ্যম আমাদের চোখ ও কণ্ঠস্বরÑতাদের সাহসী ও দায়িত্বশীল ভ‚মিকা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপ‚র্ণ।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহŸায়ক কুতুব উদ্দিন আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ, নির্বাচনী ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপ‚র্ণ পরিবেশে খোলামেলা মতবিনিময়ের মাধ্যমে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন ও নির্বাচনী লড়াইয়ে পারস্পরিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি মনোনীত এই প্রার্থী।