মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

গাজীপুর মহানগর প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃ কাজল গাজীপুর থেকে : / ৫১ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে গাজীপুর মহানগর প্রেস ক্লাব-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি–২০২৬-এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ জানুয়ারি ২০২৬) গাজীপুর চৌরাস্তার ময়মনসিংহ রোডস্থ নূর প্লাজার দ্বিতীয় তলার হলরুমে সৌহার্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও জনআস্থা রক্ষায় সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের কোনো বিকল্প নেই। দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পেশাগত ঐক্য, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানানো হয়। ২০১৩ সালে প্রতিষ্ঠিত গাজীপুর মহানগর প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে সভায় আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন রেজা চৌধুরী। কার্যকরী সভাপতি আবু বকর সিদ্দিক এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন কফিল মাহমুদ। সহ-সভাপতি পদে রয়েছেন আওলাদ হোসেন, মেহেদি হাসান, মাহবুবুল আলম রবিন, শামসুদ্দিন জুয়েল ও আশিকুর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ শহিদুল ইসলাম।যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোঃ সোহেল মিয়া ও রাজিব হাসান আকাশ। সহ-সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন শরিফ আহমেদ হাসান ও মোঃ নুরুজ্জামান শেখ। সাংগঠনিক সম্পাদক সোহেল মাহমুদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আবু সাইদ মৃধা। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন মাজনুন মাসুদ। দপ্তর সম্পাদক রাজু হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক সাজ্জাদ খান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কাজল মিয়া এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন তারিক হাসান। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মিনহাজুর রহমান, আশরাফুল শ্রাবণ, পাপেল মিয়া, শফিকুল ইসলাম বাবু, হারিসুর রহমান শিপলু, মাছুম তালুকদার ও ইয়াহিন শিকদার।সভায় উপস্থিত সাংবাদিকরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর